Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক মঞ্চে পরিচিত মুখ (Shankudeb Panda Marriage) হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব। টেলিভিশনের বিভিন্ন বিতর্কসভায় তাঁর উপস্থিতি দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত। এবার রাজনৈতিক পরিচয়ের বাইরেও ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলেন তিনি। রবিবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সম্পন্ন হল তাঁর বিয়ের অনুষ্ঠান।
শঙ্কু-স্বর্ণালীর বিয়ে (Shankudeb Panda Marriage)
রাজনৈতিক মহলে বহুদিন ধরেই ফিসফাস চলছিল স্বর্ণালী ও শঙ্কুর সম্পর্ক নিয়ে। সেই গুঞ্জনকেই সত্যি করে গাঁটছড়া বাঁধলেন তারা।
বিয়ের দিন ঐতিহ্যবাহী বাঙালি সাজেই দেখা গেল নবদম্পতিকে। শঙ্কুদেবের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও ধুতি, আর কনে সেজেছিলেন লাল বেনারসি ও সোনার অলঙ্কারে। সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রেম পেল পরিণতি (Shankudeb Panda Marriage)
শঙ্কুদেবের জীবনসঙ্গিনী পেশায় একজন সাংবাদিক। তাঁদের সম্পর্ক নিয়ে অতীতেও নানা জল্পনা শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সেই সম্পর্কই পরিণতি পেল বিয়ের মাধ্যমে। সমস্ত প্রথা ও রীতিনীতি মেনেই সম্পন্ন হয়েছে এই শুভ অনুষ্ঠান। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

রাজনীতির পাশাপাশি শঙ্কুদেব এখন চলচ্চিত্র পরিচালনাতেও মন দিয়েছেন। সম্প্রতি তিনি আরজি কর হাসপাতালকে ঘিরে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে একটি সিনেমা তৈরির ঘোষণা করেছেন। তাঁর দাবি, এই ছবিতে এমন কিছু তথ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে, যা সাধারণ মানুষের সামনে আগে আসেনি। যদিও ছবির অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি।


