Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রণবীর কপূর ও সাই পল্লবী অভিনীত বহু (Ramayana Movie) প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-কে ঘিরে দর্শকদের উৎসাহ ক্রমশ বাড়ছে। ছবিটি মুক্তি পেতে এখনও প্রায় দু’সপ্তাহ বাকি। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম দিনের অগ্রিম টিকিট বুকিং। আর প্রাথমিক পরিসংখ্যান দেখে মনে করা হচ্ছে, বক্স অফিসে ভাল সূচনা করতে পারে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি।
কত টাকার টিকিট বিক্রি? (Ramayana Movie)
ট্রেড বিশেষজ্ঞদের শুক্রবারের (Ramayana Movie) হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর ছবির প্রথম দিনের জন্য মোট ৮.১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। তবে এই অঙ্কের মধ্যে এমন কিছু আসনও রয়েছে, যেগুলি নির্মাতাদের তরফে বা বিশেষ কারণে আগে থেকেই ব্লক করে রাখা হয়। সেই আসনগুলির মূল্য বাদ দিলে সাধারণ দর্শকদের কাছ থেকে টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬.১৫ কোটি টাকা। অর্থাৎ, মুক্তির আগেই ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহের ইঙ্গিত স্পষ্ট।
আরও পড়ুন: Police Duty Allowance: পুজো থেকে বিসর্জন, ডিউটিরত পুলিশকর্মীদের খাবার ভাতা বাড়াল রাজ্য সরকার
দেশ জুড়ে প্রথম দিনের জন্য ‘রামায়ণ’-এর প্রায় ৩,৯৪৪টি শো নির্ধারিত হয়েছে বলে খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী, বুকিংয়ের ক্ষেত্রে আসন পূরণের হারও বেশ উঁচু। শহরগুলির মধ্যে দিল্লিতে টিকিট বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে।

অন্য দিকে, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কিছু শোয়ের টিকিটের দামও বেড়েছে। মুম্বইয়ে দুপুর ও সন্ধ্যার শোয়ে রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩,১৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে। ৫, ৬ ও ৭ নভেম্বরের কয়েকটি শোয়ের ক্ষেত্রে এই দাম প্রযোজ্য। ছবিটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট।


