Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অযোধ্যার রামমন্দিরে (Ram Mandir Threat Email) ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে। ওই হুমকিবার্তা আসার পরেই তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। হুমকিবার্তার কথা জানার পরেই রামমন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মন্দিরের ভিতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী।
তীর্থক্ষেত্র ট্রাস্টের আইডিতে মেইল (Ram Mandir Threat Email)
রবিবার গভীর রাতে ইংরেজিতে লেখা ওই ইমেলটি শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আইডিতে আসে (Ram Mandir Threat Email)। যদিও রামমন্দির কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে হুমকি ইমেলের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। হুঁশিয়ারি ইমেলের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি ইমেল পাঠিয়েছে তামিলনাড়ুর এক ব্যক্তি।
বিশেষ বাহিনী গঠন (Ram Mandir Threat Email)
রামলালার নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই একটি বিশেষ বাহিনী গঠন করেছে (Ram Mandir Threat Email)। এই বাহিনীতে রয়েছেন বাছাই করা ২০০ জন অফিসার ও জওয়ান। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র তত্ত্বাবধানে, যাঁরা সাধারণত ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডো নামে পরিচিত। হরিয়ানার মানেসরে প্রশিক্ষণপ্রাপ্ত এই জওয়ানরা সন্ত্রাস দমন, শহুরে যুদ্ধকৌশল, তল্লাশি অভিযান এবং পণবন্দি উদ্ধারের মতো জটিল অভিযান করে থাকেন। এই বাহিনীর পোশাকও ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের আদলে তৈরি।
‘ব্ল্যাক ক্যাট’
গত বছরের ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পরেই রামমন্দিরের দায়িত্ব নিয়েছে ওই বাহিনী। সন্ত্রাস দমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি কমান্ডোদের পরিচিতি ‘ব্ল্যাক ক্যাট’ নামে। হরিয়ানার মানেসরে সেই বাহিনীর প্রশিক্ষণ শিবিরেই যোগীর বাহিনী প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তাঁদের পোশাকও ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের ধাঁচেই। ২০০৫ সালের ৫ জুলাই অযোধ্যার রামমন্দিরে আত্মঘাতী হামলা চালিয়েছিল পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ফিদায়েঁ বাহিনী। সেই ঘটনার কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ পুলিশের ওই বিশেষ দলটিকে ‘আরবান ওয়ারফেয়ার’, তল্লাশি অভিযান এবং পণবন্দি উদ্ধারের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
হামলা চালানোর হুমকি
কয়েকদিন আগেই বোমা মেরে কলকাতার ‘ইন্ডিয়ান মিউজিয়াম’ উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল অজ্ঞাত পরিচয় ইমেলে। আর এবার একইরকম হুমকি বার্তার শিকার হল অযোধ্যায় অবস্থিত রামলালার মন্দির। সূত্রের খবর, সোমবার ভোরের দিকে অযোধ্যার রামমন্দিরে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে অযোধ্যায়।


