Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিকিমের ভারত-চিন সীমান্তে অজ্ঞাতপরিচয় (Sikkim Border Aircraft Mystery) একটি বিমানের গতিবিধি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর চিনের দিক থেকে উড়ে এসে ভারতের আকাশসীমার কাছে দীর্ঘক্ষণ চক্কর কাটে বিমানটি। সূত্রের দাবি, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে সেটি ওই এলাকায় ঘোরাফেরা করে। ভারতীয় বায়ুসেনার তরফে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও বিমানটির গতিপথে দ্রুত পরিবর্তন দেখা যায়নি। তবে বিমানটি কোন দেশের বা কী উদ্দেশ্যে সেখানে এসেছিল, তা এখনও নিশ্চিত করা যায়নি।
সতর্কবার্তার পরেও ছাড়েনি আকাশসীমা (Sikkim Border Aircraft Mystery)
সেনা সূত্রে জানা গিয়েছে, বিমানটি প্রায় ২৫ হাজার ফুট (Sikkim Border Aircraft Mystery) উচ্চতায় উড়ছিল। সকাল ৮টা নাগাদ বায়ুসেনার রেডারে প্রথম তার উপস্থিতি ধরা পড়ে। এরপর রেডিয়ো যোগাযোগের মাধ্যমে একাধিকবার বার্তা পাঠিয়ে বিমানটিকে ভারতের আকাশসীমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সতর্কবার্তার পরেও সেটি বেশ কিছুক্ষণ ওই অঞ্চলে অবস্থান করে বলে দাবি।
অনুমান কী বলছে? (Sikkim Border Aircraft Mystery)
স্থানীয় কয়েকজনের অনুমান, বিমানটি চিনের সামরিক বাহিনীর হতে পারে। কেউ কেউ আবার সেটিকে নজরদারি বিমান বলেও সন্দেহ করছেন। যদিও এই ধরনের দাবির পক্ষে এখনও কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। ভারতীয় বায়ুসেনাও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ঘটনাটি কৌশলগত দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যে এলাকায় বিমানটির উপস্থিতি নজরে এসেছে, সেখান থেকে শিলিগুড়ি করিডরের উপর নজর রাখা সম্ভব। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগের ক্ষেত্রে এই করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সীমান্তের এই অস্বাভাবিক বিমান চলাচল নিয়ে নিরাপত্তা মহলে সতর্কতা বেড়েছে।


