Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামতেই রাজ্যের একাধিক জেলায় বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গী হচ্ছে বৃষ্টি। এতে কিছুটা স্বস্তি মিললেও সেই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না (Bengal Weather)। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষ থেকেই রাজ্যে জাঁকিয়ে বসবে গরম। তাপমাত্রা চড়তে চড়তে পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি।
সপ্তাহান্তে চরম-গরম (Bengal Weather)
এপ্রিলের শুরু থেকেই রাজ্যজুড়ে গরমে হাঁসফাঁস পরিস্থিতি ছিল। তবে গত কয়েকদিনে হঠাৎ হাওয়ার গতি ও বৃষ্টির কারণে কিছুটা পরিবর্তন এসেছে আবহাওয়ায় (Bengal Weather)। সন্ধ্যা নামলেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তন বেশিদিন থাকবে না।
আরও পড়ুন: NRI Scam: NRI কোটায় মেডিক্যালে ভর্তিতেও দুর্নীতি! শহরজুড়ে ইডির তল্লাশি-অভিযান
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্রবার থেকে রবিবার— এই তিন দিনের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে যেতে পারে ৪ থেকে ৫ ডিগ্রি। ফলে সপ্তাহান্তে ফের রাজ্যে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।

উত্তরবঙ্গেও উইকেন্ডে অস্বস্তিকর গরম (Bengal Weather)
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে (Bengal Weather)। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরমের প্রকোপ শুরু হবে শুক্রবার থেকে। উত্তরবঙ্গেও উইকেন্ডে অস্বস্তিকর গরম পরিস্থিতি দেখা দিতে পারে।
এদিকে, দেশের অন্যান্য অংশেও চলছে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন (Bengal Weather)। রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ছত্রিশগড়, দিল্লি, হরিয়ানা, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্ধ্রপ্রদেশ ও বিহারে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তীব্র ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে এই রাজ্যগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।


