Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাইরে থেকে শরীর ঠান্ডা রাখে এসি কিংবা ফ্যানের হাওয়া। কিন্তু যে হারে গরম বাড়ছে, তাতে শরীর ভিতর থেকেও যাতে ঠান্ডা থাকে, সে দিকেও নজর দিতে হবে। পেট ঠান্ডা রাখতে অনেকেই ডাবের জল, বেলের পানা কিংবা পুদিনার শরবত খাচ্ছেন। তা ছাড়া গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হজমের গোলমাল, পেটের একাধিক সমস্যা। এইসব সমস্যা থেকে রক্ষা পেতে চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমকালে খাদ্য তালিকায় বদল আনার কথা বলেন। তাই এই অসহনীয় গরমে শরীর ঠান্ডা রাখতে চাইলে খেতে হবে সব্জি(Summer vegetables)। বাজারে মরসুমি সব্জির অভাব নেই। বাজার থেকে থলি ভর্তি করে কিনেও আনছেন। কিন্তু কোনগুলি খেলে এই গরমে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে, জানা আছে?
শসা(Summer vegetables)
গরমে শরীর ঠান্ডা রাখতে অন্যতম কার্যকরী শসা। এই গরমে শসা না খেলে পেটের সমস্যা অবধারিত। শসাতে জলের পরিমাণ ৯৫%। ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই শসা। শরীরে যে তাপ উৎপন্ন হয়, শসা তা শোষণ করে নিতে পারে। হজমের গোলমাল কমাতেও শসা উপকারী।

ঝিঙে(Summer vegetables)
রুই মাছের ঝোল হোক কিংবা পোস্ত দিয়ে— বাঙালির ঝিঙের প্রতি একটা আলাদা প্রেম আছে। গরমেও পাতে থাক ঝিঙে। এই সব্জি(Summer vegetables) রান্না করার সময়ে যে পরিমাণ জল বেরোয়, তাতেই বোঝা যায় এতে কতটা পরিমাণ জল আছে। গ্রীষ্মকালীন নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ঝিঙে।

আরও পড়ুন: Hiccups Problem: ঝাল খেলেই হেঁচকি ওঠে? জল খেয়েও কমছে না? রইল ঘরোয়া উপায়
লাউ(Summer vegetables)
ডাল দিয়ে খান কিংবা ঘণ্ট বানিয়ে— গরমে লাউ খেতে ভুললে চলবে না। লাউয়ে প্রচুর পরিমাণে জল রয়েছে। এই সময়ে এমনিতেই শরীরে জলের পরিমাণ কমে যায়। লাউ কিন্তু সেই ঘাটতি পূরণ করবে। তা ছাড়া, পেটের সমস্যা যাঁদের রয়েছে, লাউ তাঁদের জন্য বেশ উপকারী।

আরও পড়ুন: Gift Ideas: মাতৃদিবসে মায়ের মুখে হাসি ফোটাতে কী দেবেন উপহার? জেনে নিন সেরা আইডিয়া
লেটুস
বাজারে গিয়ে লেটুস দেখতে পেলেই ঝাঁপিয়ে পড়ে কিনে নিন। গরমে লেটুস খাওয়া সত্যিই উপকারী। লেটুস পাতায় জলের ভাগ বেশি। ফলে শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পাতা। এ ছাড়া, শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি মেলা ভার। পেটের সমস্যাও কমায় এই পাতা। লেটুসের গুণে গরমেও চাঙ্গা থাকা যায়।

বিট
বিট শীতকালীন সব্জি। তবে সারা বছরই বাজারে চোখে পড়ে বিট। ‘হিট ওয়েভ’-কে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকতে বিট খাওয়া জরুরি। বিট পেটের গোলমাল কমায়। শরীর ভিতর থেকে আর্দ্র করে তোলে। হজমের সমস্যাও কমে বিট খেলে।



