Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে দাবদাহ চললেও আশার খবর দিল মৌসম ভবন। পূর্বাভাস বলছে, আগামী ২৭ মে বর্ষা (Early Monsoon) প্রবেশ করতে চলেছে ভারতের মূল ভূখণ্ডে, অর্থাৎ কেরলে (Kerala)। যা স্বাভাবিক সময়ের থেকে পাঁচ দিন আগে। এই তথ্য দেশজুড়ে আবহাওয়ার গতিপথে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বর্ষা ঢুকছে আগেভাগেই—কী বলছে মৌসম ভবন? (Early Monsoon)
ভারতের আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলে ঢোকে ১ জুনের আশেপাশে। কিন্তু এবার সেই সময়সূচি আগানো হয়েছে। ২৭ মে বর্ষা কেরলে প্রবেশ করায়, এর প্রভাব ধীরে ধীরে উত্তর ও পূর্ব ভারতেও পড়বে।
এর আগে, ১৩ মে বর্ষা ঢুকে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman & Nicobar Islands)। স্বাভাবিক সময়ের থেকে ৯ দিন আগে বর্ষা আসছে ওই অঞ্চলে। গত বছর আন্দামানে বর্ষা এসেছিল ১৯ মে, এবার তারও আগে।
আরও পড়ুন: Heatwave Alert: কোথাও বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ! কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
বর্ষার আগমনের প্রভাব বাংলায়? (Early Monsoon)
রাজ্যবাসীর এখন একটাই প্রশ্ন—“বাংলায় কবে বর্ষা?”
আবহাওয়াবিদদের মতে, কেরলে বর্ষা যত তাড়াতাড়ি প্রবেশ করে, বাংলায় তার আগমনও তত দ্রুত ঘটার সম্ভাবনা তৈরি হয়। দক্ষিণবঙ্গে চলমান তাপপ্রবাহে কিছুটা স্বস্তি এনে দিতে পারে মৌসুমি বায়ুর আগমন।
তবে এখনই স্বস্তির নিশ্বাস নয়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে পরপর চার দিন তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Early Monsoon)
অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা-পূর্ব বৃষ্টির ইঙ্গিত মিলেছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ ও ৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: Weather Update: চরম গরমে দক্ষিণে দুঃখের খবর, উত্তরে তেড়ে বৃষ্টি
দেশজুড়ে মৌসুমি পরিবর্তনের বার্তা (Early Monsoon)
ভারতের বিভিন্ন অংশে এখন একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়।
- বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা
- সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা
- মারাঠাওয়াড়া থেকে গাল্ফ অফ ম্যানার পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখা
এই পরিবর্তনগুলি আগামী দিনে বর্ষার অগ্রগতিকে প্রভাবিত করবে।
এখনই নয় স্বস্তি (Early Monsoon)
২৭ মে কেরলে বর্ষার আগমন নিঃসন্দেহে স্বস্তির বার্তা বয়ে আনছে, তবে বাংলায় সেই বর্ষার ঢুকে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে। ততদিন তাপপ্রবাহ ও গরম থেকে বাঁচতে রাজ্যবাসীকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


