Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের একের পর এক কর্মসূচির পালটা এবার রাস্তায় নামল বিজেপি (Suvendu Adhikari)। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে দেশের একাধিক শহরে কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই সোমবার কলকাতার রাজপথে দেখা গেল বিজেপির মেগা মিছিল।

কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, নেতৃত্বে নীতীন (Suvendu Adhikari)
কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু হয় বিজেপির মিছিল। গন্তব্য ধর্মতলা। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর সঙ্গে প্রথম সারিতে হাঁটেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিন নেতার কাঁধেই ছিল জাতীয় পতাকা। দুপুর থেকেই কলেজ স্ট্রিটে ভিড় জমাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা।
বিমানবন্দর থেকেই শুরু রাজনৈতিক তৎপরতা (Suvendu Adhikari)
সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন নীতীন নবীন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির নেতৃত্ব। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি কলেজ স্ট্রিটে যান। সেখানে দলীয় কর্মীদের জমায়েতে যোগ দিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
হায়দরাবাদেও তেরঙ্গা হাতে অমিত শাহ (Suvendu Adhikari)
কলকাতার পাশাপাশি বিজেপির এই কর্মসূচি পালিত হয়েছে দেশের অন্যান্য শহরেও। হায়দরাবাদে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে তেরঙ্গা হাতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি রবিবার দিল্লির ‘ইন্ডি’ জোটের কর্মসূচিকে কটাক্ষ করেন। তাঁর দাবি, সেটি ‘ভোট বাঁচাও’ নয়, বরং ‘অনুপ্রবেশকারী বাঁচাও’ কর্মসূচি ছিল।
এসআইআর ইস্যুতে পালটা আক্রমণ বিজেপির
এসআইআর নিয়ে বিরোধীদের আন্দোলনের জবাবও এদিনের কর্মসূচিতে উঠে আসে। অমিত শাহের দাবি, এসআইআরের মাধ্যমে তিন কোটি ভুয়ো ভোটার বাদ যাওয়ায় রাহুল গান্ধীদের আপত্তি তৈরি হয়েছে। অন্যদিকে ভাগলপুরের কর্মসূচি থেকে নীতীন নবীনও বিরোধীদের নিশানা করেন। তাঁর বক্তব্য, বিরোধীদের লক্ষ্য ক্ষমতা দখল হলেও বিজেপির কাছে সংবিধান এবং গণতন্ত্রই সর্বাগ্রে।
আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
মিছিল ঘিরে উঠল প্রশ্নও
তবে কলকাতার এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে বাম শিবির। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা বলেন, বিরোধীদের আন্দোলনের আঁচ যখন রাজ্যে তেমন পড়েনি এবং নতুন সরকার গঠনের মাত্র ছয় মাস হয়েছে, তখন কলকাতায় এই মিছিলের প্রয়োজন কী—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে বিজেপির এই কর্মসূচি শুধু শক্তি প্রদর্শন নয়, রাজ্যের রাজনৈতিক আবহে নতুন সংঘাতের ইঙ্গিতও দিচ্ছে।



