Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। পরীক্ষার ৩৯ দিনের মাথায় শুক্রবার ফলাফল প্রকাশ করল বোর্ড (CBSE 12th Board Results)। এ বছর মোট পাশের হার ৮৮.৩৯ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। সেই হিসেবে এ বছর পাশের হার ০.৪১ শতাংশ বেড়েছে।
নজরে রূপান্তরকামী পরীক্ষার্থীদের সাফল্য (CBSE 12th Board Results)
এবারও পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ — যা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন: http://Anti India Slogan: ফেসবুকে ভারত বিরোধী স্লোগান, যুবককে কান ধরে উঠবস করাল স্থানীয়রা
উত্তীর্ণের পরিসংখ্যান (CBSE 12th Board Results)
এ বছর মোট ১৭,০৪,৩৬৭ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষা দিয়েছেন। এঁদের মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া অঞ্চল, যেখানে পাশের হার ৯৯.৬০ শতাংশ।
ফলাফল দেখা যাবে অনলাইনে (CBSE 12th Board Results)
ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবেন CBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে —
- cbseresults.nic.in
- results.cbse.nic.in
তাছাড়া ডিজিলকার (DigiLocker) ও উমাঙ্গ (UMANG) অ্যাপ থেকেও ফলাফল চেক করা যাবে।
ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি দিয়ে লগ ইন করে ফলাফল দেখা ও ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, ফলাফলটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে।
আরও পড়ুন: Gun Recovered: মন্দারমণিতে পর্যটকের ব্যাগে আগ্নেয়াস্ত্র! ধৃত মালদহের যুবক, আতঙ্ক সৈকত শহরে
এই বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি, শেষ হয় ৪ এপ্রিল। মোট ১৯,২৯৯টি স্কুল এই পরীক্ষায় অংশ নেয় এবং ৭,৩৩০টি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হয়।
সিবিএসই বোর্ডের দ্রুত ফলাফল ঘোষণা এবং উচ্চ পাশের হার নিয়ে অভিভাবক এবং শিক্ষামহলে প্রশংসা চলছে। পাশাপাশি, বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও থাকবে।


