Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশ্যে আসতেই ভারতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। ৫৪৪ পাতার এই বইয়ের সাতটি অধ্যায়ে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের অন্দরমহল এবং ভারতীয় রাজনীতির বহু অজানা ঘটনা। ইতালির ছোট্ট গ্রাম থেকে রাজীব গান্ধীর প্রেমে পড়া, বিয়ে এবং পরবর্তীতে ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠার দীর্ঘ যাত্রা ধরা পড়েছে এই বইয়ে (Sonia Gandhi)।

বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতির নেপথ্যে কী? (Sonia Gandhi)
সোনিয়ার স্মৃতিকথায় উঠে এসেছে বচ্চন পরিবারের সঙ্গে একসময়কার ঘনিষ্ঠ সম্পর্কের কথা। বিয়ের আগে ভারতে এসে হরিবংশ রায় বচ্চনের বাড়িতেই উঠেছিলেন তিনি। রাহুল ও প্রিয়াঙ্কা অমিতাভ বচ্চনকে মামা বলে ডাকতেন। কিন্তু বফোর্স বিতর্কের সময় রাজীব গান্ধীর রাজনৈতিক সংকট এবং কংগ্রেসের নির্বাচনী পরাজয়ের পর বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় বলে দাবি সোনিয়ার।
মানেকা গান্ধীর সঙ্গে ইন্দিরার বিবাদ কেন? (Sonia Gandhi)
গান্ধী পরিবারের অন্দরমহলের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় মানেকা গান্ধীকে ঘিরে। সোনিয়ার বর্ণনায়, মানেকার স্পষ্টবাদী ও ঠোঁটকাটা স্বভাব ধীরে ধীরে পরিবারের অস্বস্তির কারণ হয়ে ওঠে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হন মানেকা।

মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার কারণ কী? (Sonia Gandhi)
২০০৪ সালে ইউপিএ সরকার গঠনের পর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল ছিল বলে জানিয়েছেন সোনিয়া। বামেদের সমর্থন থাকলেও শিল্পমহলকে আশ্বস্ত করতে একজন উদারপন্থী অর্থনীতিবিদকে সামনে আনার প্রয়োজন ছিল।

জ্যোতি বসুর প্রশংসায় সোনিয়া (Sonia Gandhi)
প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি বইয়ে প্রশংসা পেয়েছেন জ্যোতি বসুও। সোনিয়ার স্মৃতিতে, জ্যোতি বসু তাঁকে স্নেহের সঙ্গে উৎসাহ দিয়েছিলেন। ভারতকে চেনার ক্ষেত্রেও সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
স্মৃতিকথায় সাল-তারিখের ভুল, বিতর্কও তুঙ্গে
স্মৃতিকথায় কয়েকটি ঐতিহাসিক তথ্যের অসঙ্গতিও নজরে এসেছে। আরএসএসের প্রতিষ্ঠাবর্ষ, আহমেদ প্যাটেলের মৃত্যুসাল এবং আন্না হাজারের আন্দোলনের বছর নিয়ে ভুলের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, আরএসএস প্রতিষ্ঠিত হয় ১৯২৫ সালে এবং আহমেদ প্যাটেল প্রয়াত হন ২০২০ সালে।



