Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে যশ-নুসরাত (Yash-Nusrat) অভিনীত ‘ আড়ি ‘ (Aarii )। আর সেই আড়িও কি নিজেদের জীবনে প্রাধান্য পেয়েছে? বুধবার সকাল থেকেই টলিপাড়ায় (Tollywood ) বেশ জল্পনা কল্পনা শুরু হয়। সমাজ মাধ্যমে (Social Media) তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা রকম মন্তব্য শোনা যেতে থাকে। কৌতূহল সৃষ্টি হয় ভক্তদের মনে। কিন্তু পরে জানা যায় অন্য কথা! বিচ্ছেদ জল্পনা নিয়ে কী জানালেন যশ? সবটাই নাকি ভুয়ো খবর! এমন খবরই বা প্রকাশ্যে এল কেন?
গুঞ্জনে পাত্তাই দেননি অভিনেতা – অভিনেত্রী (Yash-Nusrat)
টলিউডের বেশ চর্চিত জুটি যশ – নুসরত (Yash-Nusrat)। তাঁদের অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই তাদের নিয়ে কোনও কথা উঠলেই নেটপাড়া হইহই করে ওঠে। এমনই এই জুটির বিচ্ছেদ নিয়ে বুধবার সকাল থেকে সমাজমাধ্যমে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এর পক্ষে বিপক্ষে কোনও মন্তব্যই করেননি, অভিনেতা-অভিনেত্রী। বলা যেতে পারে পাত্তাই দেননি এই জুটি। নিজেদের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন।
কী কারণে জল্পনা? (Yash-Nusrat)
আচমকাই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন (Yash-Nusrat)। একসঙ্গে ছবি , ভিডিও,ট্যাগ করা সবই আগের মতনই আছে । কিন্তু একে অপরকে আনফলো করেছেন। সাথে আবার এও শোনা যায় , যশ বড় ছেলেকে নিয়ে ভ্রমণে গিয়েছেন। কলকাতায় ইশানকে নিয়ে আছেন নুসরত। আর এই নিয়েই শুরু হয় জল্পনা কল্পনা। টলিপাড়া জুড়ে দিনভর এই জুটিকে নিয়ে নানা আলোচনা চলতে থাকে।
আরও পড়ুন: Kajol: দক্ষিণেশ্বরে মায়ের কাছে কাজল, ছবির প্রচারে কী চাইলেন তিনি?
আসল ঘটনা কী ?
বুধবার রাতে অভিনেতা যশ (Yash Dasgupta) প্রকাশ্যে আনেন ঘটনাটি। জানা যায়, তারা ছুটি উপভোগ করতে আলাদা আলাদা জায়গা গিয়েছেন। নিজেদের ছেলেদেরকেও সাথে করে নিয়ে গেছেন। অভিনেতা যশ দাশগুপ্ত বড় ছেলেকে নিয়ে রয়েছেন থাইল্যান্ড। আর ছোটো ছেলেকে নিয়ে অভিনেত্রী নুসরত গেছেন দার্জিলিংয়ে। অভিনেত্রীকেও দেখা গেছে বেড়ানোর বিভিন্ন ভিডিও, ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করছেন। আর এসব গুজবে তিনি কানও দেননি।
অভিনেতার মতামত
গুজবকে পাত্তাই দেননি অভিনেতা। কেন একে অপরকে আনফলো করলেন? এমন প্রশ্নের জবাবে বলেন , “কেন নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে। আসলে আমরা একে অপরকে আনফলো করিনি।” তিনি আরও বলেন, “আমরা আলাদা আলাদা ঘুরতে এসেছি”। আসলে এটি গুজব ছাড়া আর কিছুই নয়। তাঁদের মধ্যে সম্পর্ক অটুটই আছে। কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে একে অপরকে ফলো করতে পারছিলেন না। অভিনেতার সোশ্যাল মিডিয়ার টিম বিষয়টি খতিয়ে দেখছে।


