Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শাশুড়ি কখনও মা, আবার কখনও মা কালি। আদা কাঁচকলা, সাপ নেঁউলে কিংবা তেলে বেগুনের মতই শাশুড়ি বউমা শব্দ দুটি পাশাপাশি বসলেও তাদের সম্পর্কের মধ্যে চিনির থেকে নিমপাতার স্বাদই বেশি(Rannaghor)।
টক ঝাল রান্নাঘর (Rannaghor)
তেমনই টক ঝাল শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে জি বাংলা রান্নাঘর নতুন রূপে, নতুন সাজে ফিরে আসবে শাশুড়ি বউমার রান্নাঘর হয়ে। এবার আর শুধু রান্না শেখা নয়, তার সাথে রান্নার ফোড়নের মত জুড়ে যাবে শাশুড়ি বউমার খুনসুটি, মজা আর প্রিয় অতিথিদের সাথে আড্ডা।

শাশুড়ির ভূমিকায় চমক (Rannaghor)
শাশুড়ির ভূমিকায় থাকছে চমক। ভিন্ন স্বাদের ভূমিকায় বিশ্বনাথ বসু এবং বউমার ভূমিকায় রিখিয়া রায় চৌধুরী। মজা, খুনশুটির সাথে সাথে আমার আপনার বাড়ির হেঁসেলের মতই শাশুড়ি বউমা কখনও হয়ে উঠবে একে অপরের বন্ধু, কখনও আবার একে অপরের পরিপূরক। একসাথে থাকা বাসনের মতো তারা একসাখে রান্নাঘরে ঢুকলে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু না থাকলে হেঁসেলটা লাগবে নুন ছাড়া তরকারির মত।

আরও পড়ুন: Metro Suicide: বেলগাছিয়া মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ফের ব্যাহত পরিষেবা
শাশুড়ি বউমার রান্নাঘর (Rannaghor)
চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায়। আসছে শাশুড়ি বউমার রান্নাঘর। 29th June থেকে সোম থেকে শনি বিকেল চারটেয়।



