Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইজরায়েল-ইরান সংঘর্ষবিরতির পরে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Iran Israel Conflict)। দীর্ঘ নীরবতা ভেঙে বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রকাশিত একটি বার্তায় তিনি দাবি করেন, “আমেরিকার গালে জোরে থাপ্পড় মেরেছে ইরান।” ইজরায়েল ও তার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জয়’ দাবি করে ইরানবাসীকে অভিনন্দন জানান তিনি।
সংঘর্ষবিরতির পর প্রথম বার্তা (Iran Israel Conflict)
গত ১৮ জুন সংঘর্ষবিরতি ঘোষণার পর থেকে খামেনেই কোথায় রয়েছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল(Iran Israel Conflict)। সমাজমাধ্যমে তাঁর অনুপস্থিতি ঘিরে অনেকে ভাবতে শুরু করেছিলেন, তিনি হয়তো আহত বা গোপন অবস্থানে। অবশেষে বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় এবং একাধিক টেক্সট পোস্টে তিনি সামনে আসেন এবং স্পষ্ট জানান, “ইহুদি সরকার চূর্ণবিচূর্ণ হয়েছে, আমেরিকার হস্তক্ষেপও ব্যর্থ।”
খামেনেইয়ের ‘জয়ের’ দাবি (Iran Israel Conflict)
খামেনেই তাঁর বার্তায় বলেন, “ইরানের সাহসিকতার সামনে ইজরায়েল আত্মরক্ষা করতে পারেনি(Iran Israel Conflict)। তাদের পরমাণু ঘাঁটিতে আঘাত হানার পর আমেরিকা যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে।” তিনি আরও দাবি করেন, কাতারে আমেরিকার আল উদেইদ বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলা ছিল যুদ্ধের টার্নিং পয়েন্ট। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump
) একে ‘দুর্বল’ হামলা বলেই উড়িয়ে দিয়েছেন।

আমেরিকার বিরুদ্ধে কড়া বার্তা (Iran Israel Conflict)
খামেনেই বলেন, “আমেরিকা এবং তার সহযোগীরা ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে অজুহাত করে চাপ সৃষ্টি করছে(Iran Israel Conflict)। আসলে তাদের লক্ষ্য একটাই— ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা।” তাঁর কথায়, “ট্রাম্প নিজের মুখেই স্বীকার করেছেন, আত্মসমর্পণ না করলে ইরানকে ধ্বংস করা হবে। এটাই প্রমাণ করে, এই সংঘর্ষের লক্ষ্য ছিল আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া। কিন্তু ইরান কখনও মাথা নত করবে না।”
ফের হুঁশিয়ারি (Iran Israel Conflict)
ভিডিয়োবার্তায় খামেনেই ফের হুঁশিয়ারি দিয়ে জানান, “পশ্চিম এশিয়ায় আমেরিকার সব সামরিক ঘাঁটি ইরানের নিশানায় রয়েছে। পরবর্তী আঘাত হবে আরও জোরালো, আরও নির্ভুল। যদি ইরানকে ফের হামলার লক্ষ্য করা হয়, তার জবাব দিতে আমরা প্রস্তুত।”

Army Search Operation : বসন্তগড়ে জইশ জঙ্গির তল্লাশি অভিযান জারি! নিহত ১, নিখোঁজ ৩
মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল (Iran Israel Conflict)
বিশ্লেষকদের মতে, ইরানের এই বার্তা শুধু দেশবাসীর মনোবল বাড়ানোর চেষ্টা নয়, বরং আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বিশেষত ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার প্রতিক্রিয়ায় এই বক্তব্য এসেছে। যদিও বাস্তব যুদ্ধক্ষেত্রে মার্কিন ‘বি-২ স্পিরিট’ বোমারু বিমানের বাঙ্কার-বাস্টার বোমায় তেহরানের পরিকাঠামোর বড়সড় ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।
যুদ্ধবিরতির আবহেও ইরান ও আমেরিকার মধ্যে বাকযুদ্ধ অব্যাহত। খামেনেইয়ের এ দিনের বার্তা স্পষ্ট করে দিল, পশ্চিম এশিয়ার উত্তেজনা এখনও শেষ হয়নি— বরং এক নতুন পর্বের সূচনা হতে চলেছে, যেখানে কূটনীতি ও শক্তি প্রদর্শন সমান্তরাল পথে চলবে।


