Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রবল বৃষ্টির মধ্যেই ফের বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের (Nepal Landslide) মুখে নেপাল। সোমবার কালী গণ্ডোকী নদী সংলগ্ন এলাকায় আচমকাই পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে। পাহাড়ের মাটি ও পাথর নেমে আসে নিচের জনবসতির দিকে। ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন কোন জেলার পরিস্থিতি উদ্বেগজনক? (Nepal Landslide)
ভয়াবহ ভূমিধসের দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে (Nepal Landslide) পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, মুহূর্তের মধ্যে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে নিচের দিকে নেমে আসছে। ঘটনাটি দেখে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। একাধিক এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানাং, মায়াগডি, বাগলুং, পর্বত এবং পল্পা জেলার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক বলে জানা গিয়েছে।
ধসের কারণ?
গত কয়েক দিন ধরেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। তার জেরেই এই ধস নেমেছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুর্যোগের পর উদ্ধারকাজ শুরু হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: Nitin Nabin: ‘খুব শীঘ্রই রাষ্ট্রীয় মেলার মর্যাদা’, গঙ্গাসাগর থেকে বার্তা নিতিন নবীনের


