Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যশরাজ ফিল্মসের ‘সইয়ারা’ ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে (Saiyaara New Song Dhun)। এটি অরিজিৎ সিং ,মিঠুন ও মোহিত সুরির স্বপ্নের সঙ্গীত ‘ত্রয়ী’কে পুনর্মিলন করে। এই ছবির গানের বিশেষত্ব কী?
সঙ্গীত যাত্রার সঙ্গী (Saiyaara New Song Dhun)
দুই দশকেরও বেশি সময় ধরে মোহিত (Mohit Suri) মিঠুনের সাথে এক অসাধারণ সঙ্গীত যাত্রার সঙ্গী হয়ে রয়েছেন (Saiyaara New Song Dhun)। তাঁরা ২০০৫ সালে ‘জেহের’ ও ‘কলিযুগ’ সিনেমার মাধ্যমে নিজেদের কাজ শুরু করেছিল। বলা যেতে পারে, কুড়ি বছর ধরে মিঠুন ও মোহিত দর্শকদের সবচেয়ে বড় চলচ্চিত্র সঙ্গীত অ্যালবাম উপহার দিয়ে চলেছে, যেমন ‘আশিকি ২’, ‘মার্ডার ২’, ‘এক ভিলেন’, ‘হামারি আধুরি কাহানি’, ‘হাফ গার্লফ্রেন্ড’ এবং এখন ‘সইয়ারা’র কাজ করেছেন।
প্রশংসা অর্জন (Saiyaara New Song Dhun)
বহু প্রতীক্ষিত ছবি ‘সইয়ারা’ (Saiyaara)। এই ছবি প্রথমবার যশরাজ ফিল্মস ও মোহিত সুরিকে এক করেছে (Saiyaara New Song Dhun)। এটি একটি রোমান্টিক ছবি। ছবিতে জুটি বেঁধেছেন আহান পান্ডে (Ahaan Panday) ও অনিত পোদ্দা (Aneet Padda)। এই প্রেমের গল্প পরিবেশনের জন্য এরই মধ্যে ছবিটি প্রশংসা কুড়িয়েছে। জুবিন নৌটিয়ালের ‘বরবাদ’, বিশাল মিশ্রের ‘তুম হো তো’ গানের মতো ‘ধুন’ ও বছরের সেরা অ্যালবাম হিসেবে উপহার দিয়েছে। যা ভারতের মিউজিকাল লিস্টে স্থান দখল করে নিয়েছে। যশ চোপড়া (Yash Chopra) ও আদিত্য চোপড়া (Aditya Chopra) রোমান্টিক ছবি উপহার দেওয়ার জন্য প্রথম থেকেই পরিচিত হয়ে রয়েছেন দর্শকের কাছে। ‘সইয়ারা’ প্রযোজনা করেছেন সিইও অক্ষয় বিধানি। এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ জুলাই।
আরও পড়ুন: Rabindranath Tagore: অনবদ্য উপস্থাপন, রবীন্দ্র ভাবনার আধুনিক ব্যাখ্যা ! নেপথ্যে একগুচ্ছ শিল্পী
জুটি বেঁধে উপহার
ভারতের সর্বকালের সেরা গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তিনি ‘আশিকি ২’ থেকে শুরু করে ‘তুম হি হো’, ‘হাম হার জায়েঙ্গে’, ‘চাহুন ম্যায়া না’, ‘এক ভিলেনের হামদর্দ’, ‘হামারি আধুরি কাহানি’, ‘ফির ভি তুমকো চাহুঙ্গা’ এর মত বেশ কিছু প্রাণবন্ত হিট গান মোহিত সুরির সাথে জুটি বেঁধে উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের।
পারফর্ম
‘ধুন’ এর মিউজিক ভিডিওতে রয়েছে ছবির প্রধান অভিনেতা আহান পান্ডে (Ahaan Panday) ও অনিত পোদ্দা (Aneet Padda)। ভিডিওটির শুরুতে আহান পান্ডে বৃষ্টিতে পারফর্ম করে পোদ্দার সাথে তাঁর মুহূর্তগুলির স্মৃতিচারণ করেন। পর্দায় তাঁদের তীব্র রসায়ন তুলে ধরা হয়। গানের কথাগুলি প্রেম ও আকাঙ্ক্ষার আবেগে সুন্দরভাবে প্রকাশ করেছে। যা চলচ্চিত্রের বর্ণনার জন্য উপযুক্ত করে তুলেছে। সইয়ারার সফল সাউন্ড ট্র্যাকের তালিকায় সর্বশেষ সংযোজন হল ধুন।
আরও পড়ুন: Anirban Bhattacharya: প্রতিবাদের জন্যই খেসারত দিচ্ছেন অনির্বাণ? বয়কটের বিরুদ্ধে জারি লড়াই!
হিন্দি চলচ্চিত্র জগতে কিছু বৃহত্তম ঐতিহাসিক চার্টবাস্টার তৈরি করেছেন অরিজিৎ সিং, মিঠুন এবং মোহিত সুরি। শুধু তাই নয়, এই জুটি একের পর এক ভালো গান উপহার দিয়ে চলেছেন দর্শকদের।


