Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার হলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান(Indian Origin)। তিনি অ্যাপলে তিন দশক ধরে কাজ করছেন এবং চলতি মাসেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন সাহিব খান।
উত্তরপ্রদেশের ছেলে সাবিহ খান (Indian Origin)
১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন সাবিহ খান(Indian Origin)। এরপরেই পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে চলে যান তিনি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।১৯৯৫ সালে অ্যাপলের প্রোকিউরমেন্ট টিমে যোগ দেওয়ার আগে তিনি জিই প্লাস্টিকসে কাজ করতেন। এরপর থেকে তিনি অ্যাপলের বৈশ্বিক অপারেশনস ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।

অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (Indian Origin)
বর্তমানে সাবিহ খান অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে রয়েছে বৈশ্বিক সাপ্লাই চেইন, সরবরাহকারী নৈতিকতা কর্মসূচি এবং অপারেশনস টিম(Indian Origin)। অ্যাপলের অত্যাধুনিক পণ্যগুলি বাজারে আনতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অ্যাপলের বিদায়ী সিওও জেফ উইলিয়ামস এ বছরই অবসর নেবেন। তাঁর অবসরের পর ডিজাইন টিম সরাসরি সিইও টিম কুকের অধীনে পরিচালিত হবে।টিম কুক এক বিবৃতিতে বলেন, ‘জেফ ও আমি বহু বছর একসঙ্গে কাজ করেছি। অ্যাপল আজ যে জায়গায় রয়েছে, তা তাঁর অবদানের ফল। তিনি আমাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের রূপকার, অ্যাপল ওয়াচের স্থপতি এবং আমাদের স্বাস্থ্য কৌশলের পথপ্রদর্শক।’

আরও পড়ুন-Mumbai: এমএনএস-র বিক্ষোভে পুলিশের ধরপাকড়! ভাষা আন্দোলনে উত্তাল মুম্বই
সাবিহ খানের প্রশংসা (Indian Origin)
অন্যদিকে তিনি সাবিহ খানের প্রশংসা করে বলেন, ‘সাবিহ একজন মেধাবী কৌশলবিদ(Indian Origin)। অ্যাপলের সাপ্লাই চেইনের অন্যতম স্থপতি তিনি। তার নেতৃত্বেই আমরা উন্নত উৎপাদন প্রযুক্তি এনেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ করেছি এবং বৈশ্বিক চ্যালেঞ্জের সময়ও সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করেছি।’ টিম কুক আরও বলেন, ‘পরিবেশবান্ধব উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে অ্যাপলের কার্বন নিঃসরণ ৬০ শতাংশের বেশি কমেছে। সবচেয়ে বড় কথা, সাবিহ হৃদয় দিয়ে নেতৃত্ব দেন এবং মূল্যবোধে অটল। আমি নিশ্চিত, তিনি অ্যাপলের অপারেশনসে ব্যতিক্রমী নেতৃত্ব দেবেন।’

আরও পড়ুন-Monika Kapoor: ২৫ বছরের অপারেশনে সাফল্য! ভারতে প্রত্যর্পণ আর্থিক প্রতারণায় অভিযুক্ত মণিকা কাপুরের


