Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১১ আগস্ট থেকে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। তারই এক ঝলক প্রকাশ্যে এসেছে। বলিউডের বিগ বি কে দেখা যাবে নতুন রূপে। তাঁকে আর বড় পর্দায় সেভাবে দেখা যায় না। তিনি ব্যস্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো নিয়ে। সেখানেই আসছে নতুন সিজন। কবে থেকে শুরু হচ্ছে এই নতুন সিজনটি ? নতুন সিজনের বিশেষত্ব কী কী?
চ্যানেল ক্লিপ (Amitabh Bachchan)
ইতিমধ্যে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (Sony Entertainment television) এবং সোনি লাইভ (Sony Live) চ্যানেলে কে বি সি -র নতুন সিজনের কিছু ক্লিপ দেখানো হয়েছে (Amitabh Bachchan)। দেখা গিয়েছে এক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষকে কার্পেটে পা দিয়ে বসার জন্য অপদস্ত করছেন এক উচ্চপদস্থ পরিবারের ব্যক্তি। তবে মধ্যবিত্ত ব্যক্তিটি কিন্তু সেটি চুপচাপ মেনে নেয়নি। বরং তার যোগ্য জবাব দিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। সেখানে দেখা যায় অমিতাভ বচ্চনকেও। অর্থাৎ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) আবারও কেবিসির (KBC) মঞ্চে দেখতে চলেছেন দর্শকেরা।
উপস্থাপকের চেয়ারে কে? (Amitabh Bachchan)
শোনা গিয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজনে অমিতাভকে আর দেখা যাবে না (Amitabh Bachchan)। কে বি সি (KBC) মঞ্চে উপস্থাপকের চেয়ারে অন্য কাউকে দেখা যেতে পারে। ওই হট সিটে কে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে নতুন সিজনের প্রোমোতে অমিতাভকে দেখা গিয়েছে। তাই হট সিটে তাঁকে দেখে খুশি দর্শক ও অনুরাগীরা। ২০০০ সাল থেকে এই হট সিটে অমিতাভ বচ্চনকে দেখে আসছেন দর্শক। তাই তাঁর জায়গায় অন্য কাউকে বসানোর খবরে কিছুটা হলেও দর্শকদের মন ভেঙ্গেছিল। তবে দর্শক থেকে অনুরাগীরা এবার নিশ্চিত যে, অমিতাভকে ‘কৌন বনেগা ক্রোড়পতি ‘ তে উপস্থাপকের চেয়ারে দেখতে পাবেন।
আরও পড়ুন: Smriti Irani: ২৫ বছর পর অভিনয়ে কামব্যাক, বাড়ছে স্মৃতি ইরানির পারিশ্রমিক?
জীবন বদল
‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো মানুষের অনেক আশা আকাঙ্খাকে পূরণ করিয়ে দেয়। অমিতাভের মতে, ‘এই শো এর মাধ্যমে তিনি মানুষের কাছে ফিরে আসেন। মানুষের জীবন ও জীবন যাত্রার উন্নতির আকাঙ্ক্ষায় , তাদের সাথে থাকার জন্য এবং তাদের জীবন বদলে দেবার সুযোগ আসে তাঁর কাছে। তাও আবার এক ঘন্টার মধ্যেই।’ তাই এই শো তাঁর কাছে এক বিশেষ বলে মনে হয়।
আরও পড়ুন: Koushani Mukherjee: কৌশানির নাম আয়েশা? এবারের পুজোতেই হবে সিক্রেট ফাঁস
সুযোগ করিয়ে দেওয়া
টেলিভিশনে অন্যান্য গেম শো গুলির মধ্যে ‘কৌন বনেগা ক্রোড়পতি ‘ অন্যতম। এটি অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) প্রথম ভারতীয় টেলিভিশনে উপস্থাপনা। যা দর্শকের কাছে ভীষণ জনপ্রিয়। আরও একটি দিক না বললেই নয়, এই শো এর মাধ্যমে অনেকে অমিতাভকে খুব কাছ থেকে দেখার ও আলাপ করার সুযোগ পান। ফলে সাধারণ থেকে উচ্চবিত্ত, সব শ্রেণীর মানুষের কাছেই এই শো এর জনপ্রিয়তা অনেক খানি।


