Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে অরুনিমা ঘোষের (Arunima Ghosh) বিয়ে নিয়ে। তিনি নাকি বিয়ের পিঁড়িতে বসছেন! শোনা গিয়েছিল, বিয়ের প্রসঙ্গ উঠলেই অরুণিমা এড়িয়ে যেতেন। তবে এখন বিয়ে করতে রাজি হয়েছেন। তাঁর মুখে শোনা গেল, তার বর খুব একটা ভালো কিংবা খুব খারাপ হবে না! আসলে হচ্ছে নতুন সিরিজের কথা।
কনের বেশ (Arunima Ghosh)
শোনা গিয়েছে, অভিনেত্রী অরুনিমা ঘোষ (Arunima Ghosh) বিয়ের পিঁড়িতে বসছেন। তবে সেটা সত্যি না! ঘটতে চলেছে নতুন সিরিজে। আসছে ফ্রাইডে প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘বিবাহ অত:পর’। এই সিরিজেই অরুনিমাকে দেখা যাবে কনের বেশে, বিপরীতে থাকবেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। এর আগেও গৌরব চক্রবর্তী ও অরুণিমাকে একই সাথে দেখা গিয়েছে পর্দায়। দুজনেই জনপ্রিয় বড় পর্দাতে। একসময় ছোট পর্দায় নিয়মিত দেখা যেত তাঁদের। তবে এখন বড় পর্দায় তাঁদেরকে অভিনয় করতে দেখা যায়।
মিষ্টি স্বভাবের চরিত্র (Arunima Ghosh)
সায়ন্তন ঘোষালের (Sayantan Ghosal) রোমান্টিক কমেডি ঘরানার সিরিজ ‘বিবাহ অত:পর’। যেখানে অরুণিমাকে দেখা যাবে এক প্রাণবন্ত মিষ্টি স্বভাবে মেয়ে হিসেবে। সে শহরে বড় হয়েছে। বেশ আধুনিক ও জেদি স্বভাবের মেয়ে। সিরিজটিতে তুলে ধরা হবে দুই পরিবারের মিল না হওয়ার গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে ঋজু ও রাই চরিত্র। ঋজুর চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakrabarty), আর রাইয়ের চরিত্রে দেখা যাবে অরুণিমাকে (Arunima Ghosh)।
আরও পড়ুন: Didi No 1: জমজমাট দিদি নম্বর ওয়ান, আসছে একগুচ্ছ নায়িকার হাঁড়ির খবর !
বৌমা হিসাবে বাধ্য
বিবাহ অত:পর সিরিজে দুই পরিবারের অমিল, ঝগড়া সাথে থাকবে কমেডিতে ভরা দৃশ্য। পরিবারে স্বামী-স্ত্রীর অমিল কিংবা বোঝাপড়া না থাকলে ডিভোর্সের দিকে এগোয় সম্পর্ক। কিন্তু ‘বিবাহ অত:পর’ সিরিজে দেখা যাবে উল্টো ঘটনা। যত দূর শোনা যাচ্ছে, অভিনেত্রী বৌমা হিসেবে প্রিয় হবেন, কারণ তিনি খুব বাধ্য। সব কথা মেনে চলেন।
ভালো লাগে খল চরিত্র
অভিনেত্রী অরুনিমা ঘোষকে (Arunima Ghosh) বারংবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, বলে মনে করেন অনেকে। তবে অভিনেত্রীর মতে, তাঁর খল চরিত্রে অভিনয় করতে খুবই ভালো লাগে। এমনকি শোনা যায়, তিনি নাকি খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন। কিন্তু বারবার সেই ‘বাবলি গার্ল’ চরিত্রের সুযোগ আসে তাঁর কাছে।
আরও পড়ুন: Joto Kando Kolkatatei: পুজোর সময় রাস্তার পাশে লুকিয়ে রহস্য, ‘যত কাণ্ড কলকাতাতেই’!
দর্শকের অপেক্ষা
অরুনিমা ঘোষকে অরিন্দম শীলের (Arindam Sil) ‘সাহেব বিবি জোকার’ সিরিজে অন্য রূপে দেখা গিয়েছিল। অভিনেত্রী এই সিরিজে অভিনয় করে বেশ আনন্দ পেয়েছিলেন। বেশিরভাগ সময়ই অরুণিমাকে গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) ও গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) সাথে জুটি বাঁধতে দেখা গিয়েছে। অরুনিমার কাছে এই তিন অভিনেতাই দারুণ এবং পেশাদার। তাঁরা সবসময়ই সহযোগিতার হাত এগিয়ে দেন, যার জন্য তিন জনের সাথেই তাঁর অভিনয় করতে খুব ভালো লাগে। ‘বিবাহ অত:পর’ মুক্তি পেতে চলেছে। এক রোমান্টিক কমেডি ছবি দেখার অপেক্ষায় দর্শক।


