Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: ঝম ঝমিয়ে বৃষ্টি, ভিজে পিচ, আর কানায় কানায় পূর্ণ গ্যালারি(IFA Sheild Mohun Bagan)! ঠিক যেন কলকাতার ময়দানের সেই পুরনো আমেজ ফিরিয়ে ১২৬তম আইএফএ শিল্ডের অভিযান শুরু করল মোহনবাগান। কলকাতা লিগ ট্রফি হাতে নিয়েই জয়ের সরণিতে সবুজ-মেরুন ব্রিগেড। কলকাতা লিগ জয়ের সাফল্যকে সঙ্গে নিয়েই ১২৬তম আইএফএ শিল্ডের যাত্রা শুরু করল মোহনবাগান। শ্রীনিধি ডেকান এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষের রক্ষণে ঝড় তুলে প্রথমার্ধে ২-০ এবং দ্বিতীয়ার্ধে আরও চার গোল তুলে নেয় কলকাতা লিগ চ্যাম্পিয়নরা। ম্যারাথন বৃষ্টির মাঝেও বাগান সমর্থকদের উচ্ছ্বাস ময়দানের পুরনো জৌলুস ফিরিয়ে আনে। ম্যাচের শুরুতেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হয় মোহনবাগানের হাতে, যা দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রথমার্ধের নিরঙ্কুশ প্রাধান্য (IFA Sheild Mohun Bagan)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় মোহনবাগান। ৫ মিনিটের মাথায় ছাংতের কর্নার থেকে লিস্টন ও শুভাশিসের সম্মিলিত আক্রমণ প্রতিহত করলেও ৮ মিনিটের মাথায় আর রক্ষা পায়নি শ্রীনিধি। দ্রাজিচের বাড়ানো পাস থেকে চমৎকার ফিনিশে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন অভিষেক। মাঝেমধ্যে শ্রীনিধি সমতায় ফেরার চেষ্টা করলেও বিশাল কাইতের দৃঢ়তায় তা ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক মুখে ৪৫ মিনিটে শুভাশিস ও লিস্টনের পাসিং সাজিয়ে দেওয়া বল থেকে নিজের প্রথম ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাংতে।
ছাংতের হ্যাটট্রিক (IFA Sheild Mohun Bagan)!
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আরও আগ্রাসী হয়ে ওঠে মোহনবাগান। ৫২ ও ৫৭ মিনিটে পর পর দুটি গোল করে দুর্দান্ত হ্যাটট্রিক সম্পন্ন করেন লালিয়ানজুয়ালা ছাংতে। প্রথমে ম্যাকলারেনের পাস ধরে এবং পরবর্তীতে একক দক্ষতায় শ্রীনিধির রক্ষণভাগ ভেঙে বল জালে জড়ান তিনি। দলের ব্যবধান ৪-০ হওয়ার পরও আক্রমণের ধার কমেনি। ম্যাচের শেষভাগে বিকল্প হিসেবে নামা দুই ফুটবলার সন্দীপ মালিক (৭২ মিনিট) ও লি আরউইন (৮২ মিনিট) আরও দুটি গোল করে শ্রীনিধির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
আরও পড়ুন: Asian Games Mirabai Chanu: এশিয়ান গেমসে মীরাবাই চানুর রুপো, কাটল দীর্ঘ দিনের খরা
শেষ মুহূর্তের সূচি পরিবর্তন (IFA Sheild Mohun Bagan)
প্রাথমিক সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ছিল মহমেডান স্পোর্টিংয়ের (IFA Sheild Mohun Bagan)। তবে কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচে মোহনবাগানের গোলকে ‘অফসাইড’ দাবি করে প্রতিবাদ জানিয়ে শিল্ড থেকে নাম প্রত্যাহার করে নেয় মহমেডান। তাদের পরিবর্তে ক্যালকাটা কাস্টমসকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি তৈরি করা হয়। যার ফলে মোহনবাগান বনাম শ্রীনিধি ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে গড়ায় এবারের ১২৬তম আইএফএ শিল্ড।



