Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবিশ্বাস্য এক মহাজাগতিক (Exoplanet Discovery) দৃশ্যের সাক্ষী থাকল নাসা। সৌরজগতের বহু বাইরে, ৩৩০ আলোকবর্ষ দূরে এক লাল বামন নক্ষত্রের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এক ‘শিশু গ্রহ’-টিওআই ১২২৭বি (TOI-1227b)। তবে তার এই ঘুরপাক খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, যে নক্ষত্রকে কেন্দ্র করে তার আবর্তন, সেই নক্ষত্রই ধ্বংস ডেকে আনছে এই নবীন গ্রহের জন্য।
কুঁকড়ে যাচ্ছে গোটা গ্রহ (Exoplanet Discovery)
টিওআই ১২২৭বি নামের এই এক্সোপ্ল্যানেট খুবই কম বয়সি-মাত্র ৮০ লক্ষ বছর (Exoplanet Discovery) আগে সৃষ্টি হয়েছে এর। তুলনায়, আমাদের পৃথিবীর বয়স প্রায় ৫০০ কোটি বছর। বয়স কম হলেও মহাশূন্যে তার অস্তিত্ব এখন চরম সংকটে। নক্ষত্রটির লাগাতার এক্স-রে বিকিরণ গ্রহটির বায়ুমণ্ডলকে ক্রমশ ক্ষয় করে দিচ্ছে। চন্দ্র এক্স-রে টেলিস্কোপ ও অন্যান্য পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই বিকিরণের প্রভাবে বায়ুমণ্ডলের ঘনত্ব কমছে, কুঁকড়ে যাচ্ছে গোটা গ্রহ।
ভয়ানক পরিস্থিতি (Exoplanet Discovery)
নাসার বিজ্ঞানীদের মতে, টিওআই ১২২৭বি এতটাই কাছ থেকে তার মূল (Exoplanet Discovery) নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যে সেই দূরত্ব আমাদের সৌরজগতের বুধ গ্রহের কক্ষপথের এক-পঞ্চমাংশ মাত্র। এই অত্যন্ত কাছাকাছি অবস্থানের ফলে গ্রহটি এক ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এক্স-রে বিকিরণের তীব্রতায় এর গ্যাসীয় আবরণ ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে, আর আগামী ১০০ বছরের মধ্যেই এটি পৃথিবীর দ্বিগুণ ভর হারিয়ে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অস্তিত্ব খুব শীঘ্রই বিলীন হয়ে যেতে পারে
এই গ্রহ বর্তমানে নেপচুনের সমান ভরের হলেও তার আকার তিন গুণ বেশি। কিন্তু এই আয়তন ধীরে ধীরে কমে আসছে। এক পর্যায়ে হয়তো এর গ্যাসীয় স্তর সম্পূর্ণ ভেঙে গিয়ে পাথুরে কেন্দ্রভাগটি প্রকাশ্যে চলে আসবে।রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক অ্যাটিলা ভার্গা জানিয়েছেন, এই তরুণ গ্রহটি তার নক্ষত্রের অতিমাত্রায় সক্রিয় এক্স-রে বিকিরণ সহ্য করতে পারছে না। ফলে তার অস্তিত্ব খুব শীঘ্রই বিলীন হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এর বায়ুমণ্ডল জল ধারণের উপযোগী নয়। তাই ভবিষ্যতে প্রাণ সৃষ্টির সম্ভাবনাও নেই।

আরও পড়ুন: Spousal Obesity: বিয়ের পরে বাড়ছে ওজন, বাড়ছে চিন্তাও!
নাসার এই পর্যবেক্ষণ প্রমাণ করে, মহাকাশের এই বিপুল বিস্তারে কতটা নাটকীয় ও ধ্বংসাত্মক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। শিশু গ্রহ টিওআই ১২২৭বি তার অস্তিত্ব হারাতে বসেছে, আর আমরা হয়তো এই মহাজাগতিক পরিণতির এক নিখুঁত সাক্ষী।


