Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গবাসীর অপেক্ষা শেষ! কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তির পর অবশেষে স্বস্তির ইঙ্গিত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় রাজ্যের একাধিক জেলায় শুরু হতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি (Rain Forecast), কিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তা জারি। রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১২০ মিমি পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে ফের ঘনিয়ে আসছে দুর্যোগ, বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Rain Forecast)। জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় শুক্রবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কবে বজ্র-সহ বৃষ্টি? (Rain Forecast)
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ: বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে
- উত্তরবঙ্গের জেলাগুলো: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে গরম ও অস্বস্তি
- কালিম্পং, জলপাইগুড়ি: শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
- রাজ্যের বাকি অংশ: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
সমুদ্রে যেতে সতর্কতা! (Rain Forecast)
নিম্নচাপের প্রভাবে সমুদ্রের অবস্থাও ভয়ানক রূপ নিতে চলেছে। হাওয়া অফিস ২৭ জুলাই, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে। উপকূলবর্তী অঞ্চলে জারি হয়েছে লাল সতর্কতা।
আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব, আবার ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা!
প্লাবনের আশঙ্কা (Rain Forecast)
যত বৃষ্টি নামছে, তত বাড়ছে আশঙ্কার মেঘ। নদীর জলস্তর বাড়ার ফলে নতুন করে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম ও শহরের নিচু এলাকা। বহু জায়গায় এখনও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই, নেই পর্যাপ্ত ত্রাণ। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি হলেও বাস্তবে সেই প্রস্তুতির অভাবই চিন্তা বাড়াচ্ছে।


