Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্স মিটে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের বিষয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সূর্য (Suryakumar Yadav)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে শনিবার থেকে। USA-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে চলেছেন সূর্যকুমার যাদবরা। তবে সবথেকে বেশি চর্চায় রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আর যা নিয়ে বিশ্ব ক্রিকেট উত্তাল। তবে এই বিষয়ে এখনও নিজেদের কোনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি। বিশ্বকাপ শুরুর দুই আগেও পাকিস্তানের ‘নাটক’ অব্যাহত। এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ভারতীয় শিবির সবকিছুর জন্য তৈরি (Suryakumar Yadav)।
১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। সেই নির্দেশ মেনে ভারতের বিরুদ্ধে মাঠে দল নামবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই বিষয়ে মাথা ঘামাতে নারাজ ভারতীয় শিবির। সেই নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সূর্যকুমার।

ক্যাপ্টেন্স মিটে অংশ নিয়ে সূর্যকুমার বলেন, ‘আমাদের মানসিকতা খুবই স্পষ্ট। আমরা তো একবারও বলিনি ওঁদের বিরুদ্ধে খেলব না। ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা যে ম্যাচ খেলতে কলম্বোয় যাচ্ছি, সেটা নিশ্চিত। আমাদের সূচি তৈরি প্রথমে USA, তার পরে ক্যানাডা এবং শেষে কলম্বো যাব। ওরা কী সিদ্ধান্ত নেবে সেটা তো আমাদের হাতে নেই। আগেও ওদের বিরুদ্ধে ভালো খেলেছি, এ বারেও তৈরি।’
আরও পড়ুন: Tehatta Farmer: চাষের মাঠেই কবিতার মঞ্চ! কে এই ভাইরাল ‘কবিতাওয়ালা’
ভারতীয় দলের পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল তারা আইসিসি-র সমস্ত সূচি এবং নিয়ম মেনেই চলবে তারা। ভারতের দিক থেকে কোনও ঘাটতি হবে না। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান মাঠে না পৌঁছালেও ভারতীয় দল উপস্থিত থাকবে ভেনুতে, অংশ নেবে প্রি-ম্যাচ ট্রেনিং, প্রেস কনফারেন্সে। ম্যাচ রেফারি যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছেন ততক্ষণ মাঠেই থাকবে টিম। ভারতীয় শিবিরের অবস্থান স্পষ্ট হলেও এখন দেখার আইসিসি কী সিদ্ধান্ত জানায় (Suryakumar Yadav)।


