Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিন্দি ও বাংলা দুই ইন্ডাস্ট্রিতে সমান তালে কাজ করে চলেছেন রাজেশ শর্মা (Rajesh Sharma)। প্রতিটি চরিত্রে তাঁর অভিনয় অনবদ্য, যা দর্শকের মনে আলাদা ছাপ ফেলে। তবে তিনি তন্ত্র সাধনায় মগ্ন ! শুধুমাত্র তাই নয়, তিনি রূপান্তরকামী তান্ত্রিক হয়েছেন ! দর্শকের মনে ভয় ধরাতে তাঁকে আনা হচ্ছে পর্দায়। হিন্দি সিনেমা ‘ সংঘর্ষ ‘ এর আশুতোষ রানার চরিত্রের মতো রাজেশের চরিত্র অনেকটাই তেমন ভাবে তুলে ধরা হবে। রাজেশ কেন ধরলেন তান্ত্রিক রূপ ? কোথায় দেখা যাবে তাঁকে?
ভয় ধরাতে তান্ত্রিক রূপ (Rajesh Sharma)
‘সংঘর্ষ’ সিনেমায় যেভাবে দর্শকের মনে ভয় ধরিয়েছিল আশুতোষ (Rajesh Sharma) রানা। সেই ভয় ধরানোর দায়িত্ব এবার পড়ল অভিনেতা রাজেশের ওপর। কোন ছবিতে ভয় ধরাতে আসছেন অভিনেতা ? শোনা গিয়েছে , দর্শকের মনে ভয় ধরাতে ‘ ভূগণ ‘ এ তান্ত্রিক রূপে পর্দায় আসছেন রাজেশ শর্মা (Rajesh Sharma)। তার জন্য ভূগণে যাবতীয় ভয়ের দৃশ্য সাজাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya)। অভিনেতা রাজেশকে দেখা যাবে কপালে তিলক, পরনে পট্টবস্ত্র পড়ে তন্ত্র সাধনার কাজে মন দিয়েছেন।
অন্য রূপে ধরা দেওয়া (Rajesh Sharma)
শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডেও রাজেশ শর্মা (Rajesh Sharma) ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দুই ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় বেশ নজরকাড়া। রাজেশ একাধিক হিন্দি সিনেমাতে কাজ করেছেন । দিনে দিনে তাঁর অভিনীত ছবির সংখ্যা বেড়ে চলেছে। পরিচালক দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya) রাজেশ শর্মাকে (Rajesh Sharma) অন্য রূপে দর্শকের সামনে আনতে চলেছেন , তা বোঝাই যাচ্ছে। ‘ ভূগন ‘ ছবি নিয়ে নানান খবর আগেও প্রকাশ্যে এসেছে। এই ছবিতে থাকছেন আরও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তবে বলিউডে আরও এক জনপ্রিয় অভিনেতা ‘ ভূগণ ‘ ছবিতে থাকছেন।
জনপ্রিয় মুখ
দেবালয় ভট্টাচার্যর ‘ ভূগণ ‘ ছবির হাত ধরে বাংলা সিনেমাতে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যিনি হিন্দি ‘স্ত্রী ‘ ছবিতে ‘ জনা’ নামে পরিচিত। এছাড়াও ‘পাতাললোক ‘ এ হাতোরা ত্যাগী নামে জনপ্রিয় হয়েছিলেন। অভিষেকের বিপরীতে থাকছেন আরিয়া রায়। যিনি ইন্ডাস্ট্রিতে নবাগত বলা যেতে পারে। যদিও আগে একটি কাজ করেছিলেন আরিয়া, তবে সেভাবে সাড়া ফেলতে পারেনি সেটি। এছাড়াও টলিউডের বেশ জনপ্রিয় কিছু মুখ দেখা যাবে ‘ ভূগণ ‘ ছবিতে।
আরও পড়ুন: Aamir Khan: ছেলের উপর রেগে লাল আমির? প্রকাশ্যে বললেন ‘নেপোকিড’
নজরকাড়া উপস্থিতি
‘ ভূগণ ‘ ছবির প্রথম পর্বের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে। প্রথম পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন পার্নো মিত্র , লোকনাথ দে, সুব্রত দত্ত, ঋদ্ধি সেন প্রমুখেরা। শুটিংয়ের পরের পর্বে থাকতে পারেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) ও রাজেশ শর্মা (Rajesh Sharma)। তবে ছবিতে রাজেশ শর্মার অভিনয় যেমনই হোক এটা মানতে বাধ্য যে, ছবিতে তাঁর উপস্থিতি সকলের নজর কাড়ে। পর্দায় এক ভিন্ন স্বাদের সমীকরণ তৈরি হয় অভিনেতা রাজেশের উপস্থিতিতে, তা অস্বীকার করা যায় না।


