Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কফি খেতে ভালোবাসেন? তাহলে আইসড আমেরিকানো (Iced Americano Coffe) আপনার জন্য দারুণ একটি ড্রিংক হতে পারে। বিশেষ করে সারাদিনের ক্লান্তি মেটাতে এক গ্লাস ঠান্ডা কফি শরীর ও মনকে সতেজ করে তুলতে পারে। খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই দারুন ফ্লেভারফুল কফি।
আইসড আমেরিকানো কী? (Iced Americano Coffe)
আইসড আমেরিকানো (Iced Americano Coffe) হল এসপ্রেসো কফি, ঠান্ডা জল এবং বরফ দিয়ে তৈরি একটি ড্রিঙ্ক। সাধারণত এতে দুধ ব্যবহার করা হয় না। তাই যাঁরা দুধ ছাড়া কফি খেতে পছন্দ করেন, তাঁদের কাছে এই কফি বেশ জনপ্রিয়। কফির কড়া স্বাদ নিমেষেই শরীর ও মনকে রিফ্রেশ করে তোলে।
কী কী উপকরণ লাগবে? (Iced Americano Coffe)
এই কফি তৈরি করতে প্রয়োজন ১-২ শট এসপ্রেসো কফি, এক কাপ ঠান্ডা জল, কয়েক টুকরো বরফ এবং স্বাদ অনুযায়ী চিনি। চাইলে চিনি ছাড়াও এই কফি তৈরি করতে পারেন।
কীভাবে তৈরি করবেন?
প্রথমে একটি বড় গ্লাস নিন। গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিন। এবার তার মধ্যে ঠান্ডা জল ঢালুন। এরপর তৈরি করা এসপ্রেসো কফি ধীরে ধীরে মিশিয়ে দিন। যাঁরা একটু মিষ্টি স্বাদ পছন্দ করেন, তাঁরা সামান্য চিনি দিতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আইসড আমেরিকানো।
কেন খাবেন আইসড আমেরিকানো?
এই কফি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এতে দুধ না থাকায় দুধ ছাড়া কফি পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য এটি ভালো অল্টারনেটিভ। বাড়িতে অতিথি এলে কিংবা কাজের ফাঁকে নিজেকে ফ্রেশ রাখতে সহজেই বানিয়ে নিতে পারেন এক গ্লাস আইসড আমেরিকানো।


