Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওভালে টানাটান ম্যাচের (IND vs ENG Test) শেষ হওয়ার পরও যেন উত্তেজনা কাটছে না। পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজ ড্র করে ভারতীয় দল।
বিরাট সচিন বার্তা (IND vs ENG Test)
টেস্ট ম্যাচের গৌরব যে আজও একই আছে তার প্রমাণ ভারত ইংল্যান্ডের এই টেস্ট সিরিজ। আজও যেন শীর্ষে রয়েছে টেস্ট ম্যাচ। এই সিরিজ যেমন কখনও রেকর্ড ভাঙতে দেখেছে তেমনই দেখেছে রেকর্ড গড়তে। দুই দলের হার না মানা মনোভাব যেন আরও টানটান করে দিয়েছে এই সিরিজকে।
ভারত যেন বারবার প্রমাণ করেছে ‘এইভাবেও ফিরে আসা যায়’, ৩৭৪ রান (IND vs ENG Test) তাড়া করতে নেমে ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে যখন তিনশো রানের গন্ডি পার করে ফেলে তখন স্বাভাবিক ভাবেই মনে হতে থাকে ভারতের হাত থেকে বোধহয় ম্যাচ বেড়িয়ে গেল। কিন্তু সব জল্পনা মিথ্যা প্রমাণ করে দুরন্ত কামব্যাক করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে নিতে সক্ষম হয় ভারতীয় শিবির। সিরাজের আগুনে বোলিং-এর সামনে যেন তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন আপ।
আরও পড়ুন: Best SUV: SUV কিনছেন ভাবছেন? তাহলে কেনার আগে জেনে নিন কোন SUV আপনার জন্য ভাল
রোমহর্ষক এই ম্যাচ জেতার পর খুশির স্রোতে ভেসে গেছে ভারতীয় দলের সমর্থক থেকে শুরু করে সচিন, কোহলি সকলেই। সচিন এই জয়ের পরেই ভারতীয় দলকে দেন ১০-এ ১০। সচিন নিজের সোশ্যাল মাধ্যমে লেখেন ‘টেস্ট ক্রিকেট, কি রোমহর্ষক! সিরিজ ২-২। পারফরম্যান্স একেবারে ১০-এ ১০। ভারতের অতিমানবেরা! দারুণ এক জয়।’

অপরদিকে কোহলি নিজের পোস্টে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে প্রশংসায় ভরালেন। তিনি লেখেন, ‘টিম ইন্ডিয়ার দারুণ এক জয়। সিরাজ ও প্রসিদ্ধের প্রাণোচ্ছলতা এবং হার না মনোভাবই আমাদের এই দারুণ জয় এনে দিল। বিশেষ ভাবে আমি সিরাজের কথা বলব, ও দলের জন্য সব করতে পারে। ওর জন্য আমি খুব খুব খুশি।’

আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্ট ক্রিকেটকে সেরার (IND vs ENG Test) তকমা দিয়ে লেখেন, ‘টিম ইন্ডিয়া এক দারুণ ম্যাচ জিতল। নিঃসন্দেহেই টেস্ট ক্রিকেট সর্বসেরা ফর্ম্যাট। দুরন্ত শুভমন গিলের নেতৃত্বে এই সাফল্যের জন্য দলের সকল সদস্য এবং কোচেদের অভিনন্দন। সিরাজ বিশ্বের কোনও প্রান্তেই এই দলকে হতাশ করেনি। ওর খেলা দেখতে দারুণ লাগে। প্রসিদ্ধ, আকাশ দীপ, জয়সওয়ালও ভাল পারফর্ম করেছে।’



