Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ আয়েশা ‘ (Aisha) ছবি ২০১০ সালের ৬ই আগস্ট মুক্তি পেয়েছিল (Sonam Kapoor)। এই ছবি ধীরে ধীরে ফ্যাশনপ্রেমী ও চলচ্চিত্র প্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে। আয়েশা ছবির ১৫তম বার্ষিকী উপলক্ষে সোনম কাপুর (Sonam Kapoor) স্মৃতিচারণে ভাসলেন, তুলে ধরলেন বলিউডে এই ছবির অবদানের কথা। বলা যেতে পারে, এই আয়েশা ছবির হাত ধরে বলিউডে ফ্যাশান সম্পর্কে ধারণা বদলে দিয়েছিল। আর দেখতে দেখতে তা পনেরো বছর হয়ে গিয়েছে। ১৫ তম বার্ষিকী উপলক্ষে সোনম ছবিটি নিয়ে আলোচনা করলেন।
প্রজন্ম নির্ধারণকারী (Sonam Kapoor)
অভিনেত্রী সোনম কাপুরের মতে, আয়েশা শুধুমাত্র বাণিজ্যিক দিক (Sonam Kapoor) দিয়ে ভারতীয় সিনেমায় ফ্যাশানের সাথে আত্মপ্রকাশ করেছিল তাই নয়, বরং এই ছবি তরুণদের কাছেও প্রিয় হয়ে উঠেছিল। অভিনেত্রীর কথায়, আয়েশা নির্মাণের সময় কখনোই ছবির মধ্যে কোনও সাংস্কৃতিক প্রভাব পড়ুক তা চাওয়া হয়নি। ছবিটিকে এমন ভাবে তৈরি করা হয়েছিল, যাতে ছবিটি দর্শক হিসাবেও তিনি ও রিয়া দেখতে পান। দর্শকও অনুভব করেছিল যে, তখনকার তরুণদের জন্য আয়েশা একটি প্রজন্ম নির্ধারণকারী চলচ্চিত্র ।
অজানা গল্প (Sonam Kapoor)
‘আয়েশা ‘ ছবিটিতে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন রিয়া কাপুর (Sonam Kapoor)। ছবিতে অভিনয় করেছিলে সোনম কাপুর, অমৃতা পুরি এবং ইরা দুবে। ছবিটির পরিচালক ছিলেন রাজশ্রী ওঝা। অভিনেত্রী সোনম কাপুর ছবিটিকে নিয়ে আরও কিছু কথা জানান। অভিনেত্রীর কথায় , ছবিটি তৈরির সময় জানতেন যে ছবিটি ফ্যাশনের সাথে খেলা করবে। এবং এই ফ্যাশন মানুষের কাছে সহজলভ্য করে তুলবে। অভিনেত্রীর মতে, তিনি ও রিয়া কাপুর দুজনেই জানতেন ,সবাই আগ্রহী হবেন এর প্রতি। এর আগে কোনও ফ্যাশনের উপর নির্ভর করে ছোট সিনেমা তৈরি হয়নি। তাই তাঁরা জানতেন না আয়েশা সিনেমা কি করবে বা কতটা প্রভাব ফেলবে তরুণ ও বিশ্বব্যাপী দক্ষিণ এশীয়দের মানসিকতার উপর।
নিজেকে নতুন রূপে দেখা
অভিনেত্রী সোনমের মতে, আয়েশা ছবির মধ্যে দিয়ে পোশাকের মাধ্যমে স্টাইল এবং আত্মপ্রকাশ সম্পর্কে মূল আলোচনা শুরু হয়েছিল। তাই সোনম মনে করেন ,আয়েশা তাঁর হৃদয়ে এবং তাঁর প্রজন্মের প্রতিটি মেয়ের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আর এই স্টাইলের মাধ্যমে প্রতিটি তরুণী নিজেকে আবিষ্কার করেছে।
আরও পড়ুন: Indrani Paul: রূপকথার জীবন, ভালোবাসার মানুষকে বাঁচাতে মরণের খেলায় ইন্দ্রানী!
বড় উপহার
সোনমের মতে, প্রায় ১৫ বছর পরেও পপ সংস্কৃতি ও স্টাইলিস পোশাক আজও হৃদয়ে বেঁচে আছে সকলের। তাই নিঃসন্দেহে বলা যায় সকলের জন্য সবচেয়ে বড় উপহার এটি। আয়েশা ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন রিয়া কাপুর, অনিল কাপুর এবং সুনীল মনচন্দা।


