Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহিদিন অফিস ছুটি দেয়নি, তাই কাজে আর মন বসছে না (Travel), কি ঠিক বললাম তো ? কথায় আছে, ‘কাজ আর ছুটি’ দুটো একসঙ্গে হয় না। ছুটিতে গেলেও কাজের ফোন এসেই যায়। তখন ছুটিতে মন বসে না। আর কাজে থাকলে বাড়ির… না না আর সমস্যা নেই এবার ছুটির সঙ্গে কাজ কিংবা কাজেই সঙ্গে ছুটি দুই উপভোগ করা যাবে।
কর্মব্যস্ত জীবনের চাপ থেকে মুক্তি পেতে ( Travel)
এখন অনেকেই খোঁজ করছেন ‘ওয়ার্কেশন’-এর। ‘ওয়ার্ক’ এবং ‘ভেকেশন’ এই দুই শব্দের মেলবন্ধনেই ‘ওয়ার্কেশন’। অর্থাৎ ছুটির মজা উপভোগের সঙ্গে সঙ্গেই যেখানে কাজ করা এর মূলমন্ত্র। গত কয়েক বছরে ‘ওয়ার্কেশন’-এর পরিকাঠামো যেমন উন্নত হয়েছে, তেমনই বেশ কিছু সংস্থা তৈরি হয়েছে, যারা সমস্ত পরিকল্পনা ছকে দিচ্ছে।
কাজ যখন ঘরে বসে ল্যাপটপে, তখন সেটি নিজের ঘরে না হয়ে কোনও খরস্রোতা নদীর ধারের বারান্দা হতেই পারে। কিন্তু এমন জায়গার সন্ধান করার আগে কী কী দেখে নেওয়া দরকার?
বাজেট অনেক ( Travel)
বাইরে কোথাও গিয়ে আবার থেকে, কাজ করলে বাড়তি খরচও হবে। ঘোরাঘুরিরও খরচখরচা আছে। তাই প্রথমেই বাজেট ঠিক করে ফেলুন।
থাকার জায়গা ( Travel)
অনেকেই ২-৩ মাসের জন্য বাইরে থেকে কাজ করতে চান। কেউ আবার এক সপ্তাহের জন্য। ওয়ার্কেশনে সাধারণত লোকজন একা যান, কখনও বন্ধুবান্ধব থাকেন। একলা থাকলে খরচ অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়।
জীবনযাপন ( Travel)
কর্পোরেট সেক্টরে অনেককেই সারা রাত কাজ করতে হয়। দিনটা ফাঁকা থাকে। কারও কাজ আবার সকাল থেকে রাত পর্যন্ত চলে। কাজের শিফ্টের সঙ্গে যে জায়গায় যাচ্ছেন সেখানকার জীবনযাপন মেলে কি না দেখা দরকার। আবার রাতের শিফ্টে কাজ হলে, পাহাড়ি এলাকা বেছে নেওয়া ভাল।
আগেই পরিকল্পনা করুন ( Travel)
কোথাও গিয়ে শুধুই কাজ করা বিরক্তিকর হয়ে উঠতে বাধ্য। তাই সপ্তাহে ৫ দিন কাজ হলে ছুটির দু’দিনের পরিকল্পনা সেরে নিন। এমন জায়গা ‘ওয়ার্কেশন’-এর জন্য বেছে নিতে পারেন, যেখানে আশপাশে ঘোরার জায়গা আছে।
সঙ্গীও চাই? ( Travel)
কোথাও গিয়ে একলা ঘোরার চেয়ে সঙ্গী জুটে গেলে তা আরও উপভোগ্য হয়ে ওঠে। হস্টেলে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা একসঙ্গে থাকেন। এই জায়গায় থাকলে, আড্ডা মারা বা ঘোরার সঙ্গী পাওয়া সহজ হয়ে যায় অনেক সময়েই।
আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা ভাষার জন্য লড়াই চলবে, রবীন্দ্রপ্রয়াণ দিবসে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার!
আর স্থান?
‘ওয়ার্কেশন’-এর জন্য হস্টেল বা হোটেল বাছাইয়ের ক্ষেত্রে স্থান গুরুত্বপূ্র্ণ। মূল শহর বা বাজার এলাকা থেকে সেটি অনেকটা দূরে হলে সেখানে কী ভাবে যাতায়াত করবেন, ভাবা প্রয়োজন। বেশি দূর হলে হেঁটে বাজারে বা প্রয়োজনের জিনিস কিনতে যাওয়া যাবে না। আবার বার বার, বাজার এলাকায় যেতে গাড়ি ভাড়া করতে হলে অনেক খরচও হয়ে যাবে।


