Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যেমন নাম তার দুর্দান্ত সব ফিচার। লম্বা ব্যাটারি লাইফ, দুর্দান্ত ডিসপ্লে নিয়ে বাজারে লঞ্চ হয়েছে Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Plus, এই দুটি ফোন (Oppo K13 Turbo Series)।
Oppo Phones (Oppo K13 Turbo Series)
স্মার্টফোন কিনতে গিয়ে বারবারই যাচাই করে নিই তার কী কী ফিচার আছে। ক্যামেরা থেকে তার ব্যাটারি লাইফ, সবকিছুই চাই পারফেক্ট।
ভারতে লঞ্চ হয়েছে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro এই দুই ফোন। Oppo সংস্থার ‘K’ সিরিজের এই দুই টার্বো মডেলেই রয়েছে শক্তিশালী ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ভেপার চেম্বার কুলিং ইউনিট যার আয়তন ৭০০০ স্কোয়ার মিলিমিটার। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে ইনবিল্ট ফ্যান। এছাড়াও রয়েছে এয়ার ডাক্ট যা সক্রিয় কুলিংয়ের কাজে সাহায্য করবে। যা গেমারদের জন্য সুখবর। যত খুশি গেম খেললেও গরম হবে না এই ফোন (Oppo K13 Turbo Series)।

এছাড়াও থাকছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। চিনে আগেই লঞ্চ হয়েছে ফোনগুলি। এবার আসছে ভারতে। Oppo K13 Turbo সিরিজের এই দুই ফোন ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তিন তিনটি ওয়াটার রেজিসট্যান্ট রেটিং রয়েছে এই ফোনে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro-এই দুই ফোন।

ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই দুই ফোনে। Oppo K13 Turbo ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। তিন রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। কেনা যাবে ১৮ অগস্ট থেকে (Oppo K13 Turbo Series)।
Oppo K13 Turbo Pro ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এবং কেনা যাবে ১৫ অগস্ট থেকে।
অনলাইনে Oppo K13 Turbo সিরিজের এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট, Oppo ইন্ডিয়ার ই-স্টোর থেকে। এছাড়াও এই দুই ফোন পাওয়া যাবে অফলাইনে নির্দিষ্ট কিছু রিটেল স্টোরেও (Oppo K13 Turbo Series)।


