Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘মাছে ভাতে বাঙালি’ অথচ বাঙালির পাতে বহুদিন দেখা (Midnapore) মেলে না শোল, চ্যাং, কৈ, ন্যাদস, প্যাঁকাল বা খলসের মতো দেশি মাছের। একসময় গ্রামবাংলার পুকুর, খাল, বিল ও ছোট নদীগুলোতে ছড়িয়ে থাকত এই মাছের প্রাচুর্য। কিন্তু পুকুর বোজানো, জল দূষণ এবং ছোট নদীগুলোতে নোনা জলের মাত্রা বৃদ্ধির কারণে ক্রমেই হারিয়ে যাচ্ছে এরা। বাজারে মিললেও আকাশছোঁয়া দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে।
এই পরিস্থিতি বদলাতে উদ্যোগ নিল মহিষাদল ব্লক জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সহযোগিতায় তৈরি হচ্ছে ‘অভয় পুকুর’ — এক বিশেষ জলাশয়, যা হবে বিলুপ্তপ্রায় দেশি মাছের নিরাপদ অভয়ারণ্য। মিষ্টি জলের মাছ এখানে অবাধে প্রজনন ও বৃদ্ধি লাভ করবে।
কোথায় এই অভয়া পুকুর! (Midnapore)
পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির জলাশয়ে।
আগামী ২০ আগস্ট (Midnapore)
প্রথম ধাপে প্রকল্পটি চালু হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির জলাশয়ে। ইতিমধ্যেই জলাশয়টি মাছ চাষের উপযোগী করে তোলা হয়েছে। আগামী ২০ আগস্ট, প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এখানে শোল, চ্যাং, কৈ, ন্যাদস, প্যাঁকাল, খলসে-সহ একাধিক বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ ছাড়া হবে।
আরও পড়ুন: Dev -Subhashree: প্রাক্তনের সাথে দেবের নাচ, ক্ষমা চাইলেন রুক্মিণীর কাছে!
একসময় বর্ষায় পুকুর ভেসে গিয়ে গৃহস্থের উঠোনে মাছ এসে পড়া ছিল গ্রামবাংলার চেনা ছবি। ‘অভয় পুকুর’ প্রকল্প সফল হলে হয়তো আবারও ফিরবে সেই দিন, পাতে ফিরবে দেশি মাছের হারানো স্বাদ, আর গ্রামীণ মানুষ ফিরে পাবে তাদের জলজ ঐতিহ্য।


