Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সইয়ারা’ (Saiyaara) বড় পর্দার পর মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছিল ‘সইয়ারা’ । যে ছবির প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে তারকারা। তবে অনেকেই ‘ সইয়ারা ‘( Saiyaara) দেখার ইচ্ছা থাকলেও বড় পর্দায় দেখতে পারেননি। এবার তাদের জন্য আসতে চলেছে সুখবর। ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে সইয়ারা দেখে নিতে পারবেন তারা। কবে আসছে সইয়ারা ওটিটিতে ? কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে?
ছবির আবেগপ্রবণ দৃশ্য (Saiyaara)
‘সইয়ারা ‘ ছবি নিয়ে দর্শকদের কম উত্তেজনা ছিল না (Saiyaara)। তবে যাঁরা দেখতে পারেননি ছবিটি ,তাদের জন্য এই খবর খুবই খুশির। সইয়ারা ছবি প্রেক্ষাগৃহে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল । যে ছবির দৃশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েছিল দর্শক। তবে খুবই তাড়াতাড়ি ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ সইয়ারা’ । আর এত শীঘ্রই ছবিটি মুক্তি পাবে ওটিটিতে,তা ভাবা যায়নি। নবাগত দুই অভিনেতার এত সুন্দর অভিনয়ে মুগ্ধ হবে দর্শক, কে জানত! সইয়ারা প্রমাণ করে দিয়েছে ,হিট জুটি ছাড়াও ছবির গল্প ও শিল্পীর অভিনয় ছবিকে হিট করে দিতে পারে।
কোন প্ল্যাটফর্মে মুক্তি? (Saiyaara)
ওটিটি প্ল্যাটফর্ম Netflix এ ‘ সইয়ারা’ (Saiyaara) মুক্তি পেতে চলেছে। শানু শর্মা সোশ্যাল মিডিয়ায় ছবিটির মুক্তির খবর প্রকাশ্যে এনেছেন। শানু শর্মা হলেন যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর। তিনি ওটিটিতে ছবির মুক্তির তারিখও জানিয়েছেন। সম্ভবত ১২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ সইয়ারা'(Saiyaara)।
দর্শকের পছন্দ
ওটিটিতে ‘ সইয়ারা’র মুক্তির খবর প্রকাশ্যে আসায় খুশি অনুরাগীরা। আর তার প্রমাণ শানু শর্মার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। কোনও অনুরাগী লিখেছেন,” অপেক্ষায় রইলাম।” আবার কেউ লিখেছেন ,”আমি এবার থেকে প্রতি রবিবারই দেখতে পাবো। ” কেউবা লেখেন,” তারিখ মনে রেখে দেব। ” আসলে ‘ সইয়ারা’ যে দর্শকের কতটা পছন্দ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Abhishek Banerjee: রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআরের দাবি, ভোটার তালিকায় গরমিল নিয়ে সরব অভিষেক!
রেকর্ড ভাঙা
মোহিত সুরির সইয়ারা প্রমাণ করে দিয়েছে, সুপারস্টার ছাড়াও ছবি বিশাল অংকের ব্যবসা করতে পারে। সইয়ারাতে আহান পান্ডে ও অনীত পোদ্দা (Ahaan Panday- Aneet Padda) দুজনেই নবাগত। কে জানত এই নতুন দুই মুখ রাতারাতি জনপ্রিয়তা পাবে? বলা যেতে পারে আহান ও অনীত নিজেদের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। শুধুমাত্র তাই নয় , বক্স অফিসেও আলোড়ন ফেলে দিয়েছে। সইয়ারার গল্প ও শিল্পীর অভিনয় বহু ছবির রেকর্ডকে ভেঙে দিয়েছে। এখন ওটিটিতে সইয়ারার মুক্তির অপেক্ষায় দর্শক।


