Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জোরকদমে চলছে প্রাক মরসুম (EB Foreigner Update)। ইস্টবেঙ্গলের তো এএফসির জন্যেও প্রস্তুতি তুঙ্গে। তবে সমর্থকদের অপেক্ষা শেষ হচ্ছে না। গত বেশ কিছুদিন ধরে ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং। অথচ গত মরসুমে পাঞ্জাব এফসির হয়ে খেলার সময়ে এই ধরনের কোনও আইনি জটিলতার মুখে পড়তে হয়নি তাঁকে। তবে জানা গিয়েছে, মূলত পাসপোর্ট সংক্রান্ত সমস্যা ও নথিপত্রজনিত ত্রুটির কারণেই ভারতে আসার ভিসা পেতে দেরি হচ্ছিল তাঁর। সম্প্রতি সেই সমস্ত পাসপোর্টজনিত সমস্যা মিটিয়ে ফেলেছেন এই নাইজেরিয়ান গোলমেশিন। শুধু এফিয়ং নন, সমর্থকরা অপেক্ষায় রয়েছেন লুকাস জোলিনস্কিরও। শোনা যাচ্ছে তিনিও খুব দ্রুত শহরে আসছেন।
এফিয়ংয়ের ভিসা (EB Foreigner Update)
এফিয়ং গতকালই ভিসার ইন্টারভিউ দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবেন আশাবাদী লাল হলুদ ম্যানেজমেন্ট। তাই তার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না ইস্টবেঙ্গল সমর্থকদের। রবিবার রাতের মধ্যে শহরে চলে আসতে পারেন। তাই স্বস্তির হাওয়া ইস্টবেঙ্গলে।
প্রস্তুতিতে হাবাসের শিবির (EB Foreigner Update)
এদিকে ইস্টবেঙ্গল ক্লাবে প্রধান কোচ আন্তোনিও লোপেস হাবাসের নির্দেশনায় জোরকদমে চলছে অনুশীলনের কাজ। সামনেই একে একে রয়েছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড, এএফসি-র আন্তর্জাতিক মঞ্চ এবং তার পরপরই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। সবকটি প্রতিযোগিতাকে পাখির চোখ করে খেলোয়াড়দের বিভিন্ন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করানো হচ্ছে প্রতিদিন। তবে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে মূল স্ট্রাইকার এফিয়ং অনুশীলনে না থাকায় কিছুটা হলেও পরিকল্পনায় খামতি থেকে যাচ্ছিল। এখন ভিসা জট কাটায় এফিয়ংকে দ্রুত দলে পেয়ে আক্রমণের ধার বহুগুণ বাড়িয়ে নেওয়ার অপেক্ষায় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: Harmanpreet Kaur: ধোনির টি-টোয়েন্টি রেকর্ড ভাঙলে হরমনপ্রীত
জুনিয়র দলই শিল্ডে (EB Foreigner Update)
কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে রানার্স-আপ করতে যেসব ফুটবলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাঁদের প্রতি বিশেষ আস্থা রেখেছেন ইস্টবেঙ্গলের অভিজ্ঞ স্প্যানিশ কোচ হাবাস (EB Foreigner Update)। তরুণ গোলকিপার অঙ্কন ভট্টাচার্য সহ কলকাতা লিগে ভালো খেলা একঝাঁক খেলোয়াড়কে শিল্ডের স্কোয়াডে রাখার পরিকল্পনা করছেন তিনি। মূলত আইএসএলের মূল দল গঠনের আগে এই তরুণ ফুটবলারদের বড় মঞ্চে বাজিয়ে দেখে নেওয়াই হাবাসের পরিকল্পনা।



