Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে আইনি লড়াই অব্যাহত (Brij Bhushan Sharan Singh)। সম্প্রতি দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালত প্রমাণ ও সাক্ষ্যের অভাবে ব্রিজভূষণ এবং অপর অভিযুক্ত বিনোদ তোমরকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয়। আদালতের এই সিদ্ধান্তের পরই ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেছিলেন আন্দোলনকারী মহিলা কুস্তিগিররা। রায়ের বিরুদ্ধে এবার ওই একই আদালতেই নতুন করে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তাঁরা।
কুস্তিগিরদের পাল্টা যুক্তি (Brij Bhushan Sharan Singh)
রাউজ অ্যাভেনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ারের বেঞ্চের পর্যবেক্ষণে জানানো হয়েছিল, পেশ করা প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়নি। তবে কুস্তিগিরদের নতুন আবেদনে অভিযোগ করা হয়েছে যে, সম্পূর্ণ চিরাচরিত ও পুরোনো সামাজিক ধ্যানধারণার বশবর্তী হয়ে রায় ঘোষণা করা হয়েছে। নির্যাতিতাদের দেওয়া বয়ান ও তথ্যপ্রমাণকে গুরুত্ব না দিয়ে কেবল অভিযোগকারীদের পরবর্তী আচরণকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে। বিশেষ বিচারক বিনয় সিংয়ের এজলাসে খুব শীঘ্রই এই আবেদনের শুনানি হতে চলেছে।
দীর্ঘ আন্দোলন থেকে আইনি লড়াই (Brij Bhushan Sharan Singh)
২০২৩ সালে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দিল্লির রাস্তায় টানা ধরনায় বসেছিলেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বাজরং পুনিয়ার মতো দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা। তৎকালীন সময়ে ধরনাস্থলেই অলিম্পিকের প্রস্তুতি চালিয়ে যাওয়া ভিনেশ পরে প্রকাশ করেন যে, যৌন হেনস্থার শিকার হওয়া ৬ জন মহিলা কুস্তিগিরের মধ্যে তিনিও একজন ছিলেন। বেকসুর খালাসের রায়ের দিনই কুস্তিগিররা স্পষ্ট করে দিয়েছিলেন যে তাঁরা হার মানবেন না এবং উচ্চতর আইনি পথ বেছে নেবেন।
ব্রিজভূষণের প্রতিক্রিয়া (Brij Bhushan Sharan Singh)
অন্যদিকে খালাস পাওয়ার পর ব্রিজভূষণ শরণ সিং স্বস্তি প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি আগে যা বলেছিলেন তাই সত্যি প্রমাণিত হয়েছে এবং নিজেকে নির্দোষ দাবি করেন (Brij Bhushan Sharan Singh)। অযোধ্যায় ফিরলে তাঁকে সমর্থকরা বিশেষভাবে স্বাগত জানান। তবে কুস্তিগিরদের এই নতুন আবেদনের ফলে রাউজ অ্যাভেনিউ কোর্টে ব্রিজভূষণের আইনি জটিলতা পুনরায় বৃদ্ধি পায় কি না, এখন সেটাই দেখার। তথ্যপ্রমাণ নতুন করে খতিয়ে দেখার জন্য বিচার ব্যবস্থার কাছে আবেদন জানিয়েছেন লড়াইয়ে অটল থাকা কুস্তিগিররা।



