Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে আরও এক অভিযুক্তকে আটক করল (Kolkata Police) পুলিশ। ধৃতের নাম মানস চন্দ্র সাহা (৫৫), বাড়ি নৈহাটিতে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে একই ঘটনায় বিজেপি কর্মী চন্দন গুপ্তা-কেও গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে দু’জনই পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের দাবি (Kolkata Police)
গত ৯ আগস্ট নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের একটি অংশ আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে এসেছিল। তাঁদের সঙ্গে ইট-পাথরসহ নানা বস্তু ছিল, যা পুলিশকে লক্ষ্য করে ব্যবহার করা হয়। নির্দিষ্ট রুট — সাঁতরাগাছি বা রানি রাসমণি অ্যাভিনিউ — মেনে চলার নির্দেশ দেওয়া হলেও, বিক্ষোভকারীরা হঠাৎ পথ পরিবর্তন করে ডোরিনা ক্রসিং হয়ে পার্ক স্ট্রিটমুখী হয়ে যান। বাধা দিতে গেলে পুলিশকে আক্রমণ করা হয়।
মামলা দায় হয়েছে! (Kolkata Police)
যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার) মিরাজ খালিদ, যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রিরা মুখোপাধ্যায় এক যৌথ সাংবাদিক বৈঠকে জানান, ঘটনায় অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, গুরুতর চোট পেয়েছেন ডিসির গার্ড। ইতিমধ্যেই ৬টি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন : Kalna: কচু পাতার উপর উদ্ধার সদ্যজাত সন্তান
তদন্তকারীদের মতে
এই ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে একই ঘটনায় বিজেপি কর্মী চন্দন গুপ্তা-কেও গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে দু’জনই পুলিশের হেফাজতে রয়েছেন।


