Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আগে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর-এ বাড়ছে (Mamata Banerjee EVM) রাজনৈতিক উত্তাপ। এর মধ্যেই ইভিএমে প্রতীকের নম্বর ঘিরে তৈরি হল বিভ্রান্তি। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করলেন।
প্রতীকের নম্বর নিয়ে বিভ্রান্তি (Mamata Banerjee EVM)
শেক্সপিয়র সরণির এক পথসভা থেকে তিনি প্রশ্ন (Mamata Banerjee EVM) তোলেন, কেন তাঁর প্রতীকের নম্বর নিয়ে এত বিভ্রান্তি তৈরি হচ্ছে। কখনও ২ নম্বর, কখনও ৫ নম্বর-এই বিভ্রান্তিতে ক্ষুব্ধ হয়ে কর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। শেষমেশ স্পষ্ট করেন, ভোটার তালিকা ও স্লিপ দেখে নিশ্চিত হয়ে তবেই প্রচার চালাতে হবে। তাঁর কথায়, “২ নম্বরেই আছে, ২ মানেই জয়।”

উত্তেজনা তুঙ্গে (Mamata Banerjee EVM)
এদিন নিজের কেন্দ্রে প্রচারে নেমে এক ভিন্ন ছবি দেখা যায়। বিভিন্ন আবাসনে ঘুরে ঘুরে ভোট চান মমতা। কখনও লর্ড সিনহা রোড, কখনও বা শেক্সপিয়র সরণির বহুতলে গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতারাও। ২০২১ সালের নন্দীগ্রামের পর, এবারও নজরের কেন্দ্রে ভবানীপুর। এই কেন্দ্রে আবার মুখোমুখি লড়াইয়ে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুন: Yogi Adityanath: এবার খেলা শেষ, উন্নয়ন শুরু: তৃণমূলকে হুঁশিয়ারি আদিত্যনাথের
অন্যদিকে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও প্রচারে কোনও খামতি রাখছেন না। জনসংযোগ যাত্রা থেকে শুরু করে সভা-সব জায়গাতেই তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ফল প্রকাশের দিনই ভবানীপুর থেকে জয় ছিনিয়ে নেবেন তিনি। তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা বার্তা দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, বিজেপির সময় ফুরিয়ে আসছে এবং মানুষই তার জবাব দেবে ভোটবাক্সে।


