Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার রাতে সচিন পুত্র অর্জুনের বাগদান সম্পুন্ন হয় সানিয়া চন্দোকের সাথে। মুম্বইয়ের নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোক নিজেও একজন উদ্যোগপতি (Arjun Tendulkar Engagement)।
বাগদান পর্ব (Arjun Tendulkar Engagement)
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন সচিন। ব্যাট হাতে একাই বহুবার সামলেছেন ভারতীয় দুর্গ। তাঁর ব্যাটিংয়ের জন্য বরাবরই চর্চায় থেকেছেন ভারতের এই প্রাক্তন তারকা। সচিন পুত্র অর্জুনও ক্রিকেটকেই তাঁর কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। অর্জুনও চর্চায় এসেছেন বহুবার। তবে এবার অর্জুন চর্চায় এসেছেন তাঁর বাগদান পর্বের জন্য (Arjun Tendulkar Engagement)।
বুধবার তিঁনি বাগদান সেরেছেন বিশিষ্ট উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের বাকি সদস্যরা এবং ছিলেন দুই পরিবারবের বিশিষ্ট বন্ধুবান্ধব। মাত্র ২৫ বছর বয়সেই বাগদান সেরেছেন সচিন পুত্র। এই বাগদানের পর চর্চায় উঠে এসেছে আরও একজনের নাম তিঁনি হলেন সানিয়া চন্দোক। যদিও ছেলের বাগদান নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনও পোস্ট করেন নি সচিন (Arjun Tendulkar Engagement)।

নামী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি হলেন সানিয়া চন্দোক। সানিয়া চন্দোকের পরিবারের কাছে বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মালিকানা। তাছাড়া ব্রুকলিন ক্রিমারির মতো নামী মিষ্টি নির্মাতা সংস্থার মালিক ঘাই পরিবার। নামী ব্যবসায়ী হিসেবে প্রতিপত্তি রয়েছে ঘাই পরিবারের। লন্ডন স্কুল অফ ইকনমিক্স-এর স্নাতক সানিয়া নিজেকে সরিয়ে রাখেন প্রচারের আলো থেকে (Arjun Tendulkar Engagement)। মুম্বইয়ে পোষ্যদের একটি সেলুন, স্পা এবং স্টোরের মালিক সানিয়া চন্দোক। ঘরোয়া ভাবেই হয়েছে বাগদান পর্ব তবে বিয়ের তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।
পেশাদার ক্রিকেট খেলা শুরু করলেও এখনও তিঁনি নিয়মিত নন ভারতীয় দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সাঁচি পুত্র ব্যাট হাতে করেন ৫৩২ রান এবং ম্যাচ খেলেন ১৭টা। যার মধ্যে সচিন পুত্রের খাতায় রয়েছে একটা সেঞ্চুরি ও জোড়া হাফসেঞ্চুরি। বল হাতে তিঁনি নিয়েছেন ৩৭টা উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দলে সুযোগ পেলেও এখনও পর্যন্ত খেলেছেন ৫টা ম্যাচ।


