Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বয়স বাড়ার সাথে সাথে তার ছাপ পড়তে থাকে আমাদের ত্বকে। যদি ত্বককে ভাঁজ পড়ার হাত থেকে রক্ষা করতে চান তবে মেনে চলুন এই অভ্যেসগুলো (Health Tips)।
ত্বককে ভাল রাখতে কী কী মেনে চলবেন (Health Tips)
বয়সকে কোনোভাবেই আটকে রাখা যায় না। প্রাকৃতিক নিয়ম মেনে সেই সংখ্যা বাড়তেই থাকে। বার্ধক্যের ছাপ আমাদের শরীরের সাথে সাথে ত্বকের উপরও পড়তে দেখা যায়। বয়সের সাথে সাথে ত্বকে ভাঁজ পড়তে দেখা যায়, হারিয়ে যায় তার টানটান ভাব। বয়সকে আমরা আটকে রাখতে না পারলেও ত্বককে তার হাত বাঁচাতে পারি। সেই জন্য অভ্যেসে আনতে হবে কিছু পরিবর্তন তাহলেই ত্বক থাকবে যৌবনের মতো।

ত্বকের জেল্লা ধরে রাখতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করে থাকেন। কিন্তু অনেক সময় তাতেও খুব বেশি লাভ দেখা যায় না বরং এই অভ্যেসগুলো মেনে দেখুন ত্বক থাকবে উজ্জ্বল (Health Tips)।
১) জল ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের শরীরে রোজ টক্সিন জমা হতে থাকে এবং তার পরিমাণ বেড়ে গেলে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে শরীর হবে টক্সিন মুক্ত যার ফলে শরীর ও ত্বক দুইই থাকবে সুস্থ (Health Tips)।
২) রোজকার জীবনে শরীরচর্চা খুবই গুরুপূর্ণ। শরীরচর্চার ফলে যেমন শরীর থাকে সুস্থ তেমনই ত্বক থাকে সুস্থ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক কিংবা যোগা, যেকোনো ব্যায়াম শরীরকে সারাদিন সক্রিয় রাখতে সাহায্য করে। এর ফলে ত্বক কম ক্ষতিগ্রস্ত হয় এবং সার্বিক স্বাস্থ ভাল থাকবে।
৩) প্রক্রিয়াজাত থেকে নিজেকে দূরে রাখুন। ডায়েটে দই, পাকা পেঁপে, কাঠবাদামের, মতো খাবার রাখুন। দিতে থাকা ক্যালসিয়াম ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে মসৃন করে। পাকা পেঁপেতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের জন্য উপকারী। বয়সের ছাপ দূরে রাখতে পপা পেঁপে খুবই উপকারী। কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে (Health Tips)।
আরও পড়ুন: Stray Dog Problem: এই দেশে কুকুরদের জন্য আছে পুলিশ বাহিনী, রয়েছে বিশেষ সুবিধা
৪) ত্বককে ভাল রাখতে প্রয়োজন তাকে পরিষ্কার রাখা। ভাল করে মুখ ধুতে হবে বিশেষ করে সকালে কারণ রাতে আমাদের ত্বকে জমা হতে থাকে ময়লা, তেল যা রোমকূপ বন্ধ করে দেয়। তাই সকালে উঠে নিয়মিত মুখ পরিষ্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাছাড়াও প্রতিদিন বেড়ে চলা দূষণের ফলেও আমাদের ত্বকের ক্ষতি হয়। বাইরে থেকে এলে ভাল করে মুখ পরিষ্কার করে নিতে ভুলবেন না এবং যতটা সম্ভব ত্বককে সেই দূষণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে।
৫) দুশ্চিন্তা যেমন শরীরের নানা ক্ষতি করে তেমনই সেটা ত্বকের জন্যও ক্ষতিকর। তাই অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে। তাছাড়া ধূমপান ও অ্যালকোহল ত্বককে নিস্তেজ করে তোলে। যেকোনো নেশায় যেমন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তেমনি সেগুলো ত্বকের জন্যও ক্ষতিকর। এর ফলে বলিরেখা বাড়তে থাকে এবং ত্বক তার স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলে (Health Tips)।


