Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টদের তথ্য চাইছে কমিশন। রাজ্যের শাসক দলের দাবি, এখন এই তথ্য চাওয়াটা নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের(Calcutta high court) দ্বারস্থ তৃণমূল। কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনা সদর জেলার তৃণমূল সভাপতি ও দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী।
কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল(Calcutta high court)
তৃণমূলের পক্ষ থেকে মামলায় দাবি করা হয়েছে, এত আগে BLA-র নাম চাওয়া নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সাধারণত নির্বাচনের কয়েক মাস আগেই এই নাম চাওয়া হয়ে থাকে। কিন্তু এবার জুন-জুলাই মাসেই এই নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। দলটির বক্তব্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, অথচ এক বছর আগেই এজেন্টদের নাম চেয়ে ফেলা যুক্তিযুক্ত নয়।
দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতির(Calcutta high court)
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে। মামলাকারীর পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও তা খারিজ করে দেন বিচারপতি। তিনি স্পষ্ট জিজ্ঞাসা করেন, ‘এই নির্দেশে কি শুধু আপনারাই একমাত্র প্রভাবিত হচ্ছেন? নাকি অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোও হচ্ছে? শুধু আপনাদেরকেই কমিশন নাম দিতে বলেছেন? বাকিদের সমস্যা না থাকলে আপনাদের কিসের সমস্যা? যদি সকলেই প্রভাবিত হয়ে থাকে তাহলে আপনারা একা কেন আদালতে এসেছেন?’
‘কমিশনের এক্তিয়ার নেই এত আগে তথ্য চাওয়ার’ –যুক্তি রাজ্যের
বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো এই নির্দেশ মেনে নিয়েছে। তাই তারা আসেনি। কিন্তু আমরা কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করছি।’ মামলাকারীর আইনজীবীর বক্তব্য, প্রত্যেক নির্বাচনের কিছু দিন আগেই সমস্ত রাজনৈতিক দলের থেকে তাদের বুথ লেভেল এজেন্টদের নাম চেয়ে পাঠায় কমিশন। কিন্তু এত আগে চাওয়া হয় না।
আরও পড়ুন: Prinsep ghat: রক্তাক্ত দেহ উদ্ধার প্রিন্সেপ ঘাট স্টেশনে, নিরাপত্তা কোথায়?
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। কিন্তু জুন-জুলাই মাসেই এবার বিএলএ-দের নাম চেয়েছে কমিশন। এত আগে বিএলএ-দের নাম চাওয়ার এক্তিয়ার কমিশনের নেই। এখন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে দ্রুত বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) হবে। তাই দ্রুত বুথ লেভেল এজেন্ট নিয়ে শুনানি করা হোক। কিন্তু দ্রুত শুনানির সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
খুব শীঘ্রই আসছে SIR!(Calcutta high court)
গতকাল, রবিবার, নির্বাচন কমিশনের এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision – SIR) শুরু হবে। তার প্রস্তুতির অঙ্গ হিসাবেই এই তথ্য চাওয়া হচ্ছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের প্রশ্ন—এত আগে এই পদক্ষেপ কি নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ নয়?


