Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন (Teacher Recruitment Rules) নিয়ম চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার, ২৮ অক্টোবর নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী দিনে যাঁরা শিক্ষক পদে নিযুক্ত হবেন, তাঁরা প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিতে পারবেন না।
নতুন সিদ্ধান্ত (Teacher Recruitment Rules)
পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা কিংবা লোকসভা (Teacher Recruitment Rules) নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও তাঁদের উপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন এই বিধি আগামী দিনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের নিয়মের মধ্যেই বিষয়টি যুক্ত করা হচ্ছে। তবে বর্তমানে যেসব শিক্ষক রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। অর্থাৎ, আগে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত শিক্ষকদের বিদ্যমান অধিকার আপাতত অক্ষুণ্ণ রাখার কথা জানিয়েছে রাজ্য সরকার।
কেন এই সিদ্ধান্ত? (Teacher Recruitment Rules)
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকতার পেশাগত মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষাদান এবং শিক্ষার পরিবেশকে আরও উন্নত করা। সেই লক্ষ্যেই নতুন নিয়োগের ক্ষেত্রে এই শর্ত আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: দুর্বল হয়েছে ‘অর্ণব’, তবু কাটেনি দুর্যোগ! বৃষ্টিতে ভিজছে বাংলা
এ দিনের সাংবাদিক বৈঠকে নিয়োগ সংক্রান্ত আরও কিছু সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-সহ বিভিন্ন দফতরে মোট ১,১৯৯টি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষার মাধ্যমে ওই পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। নিয়োগে মেধাকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।


