Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তারা সিং ও সাকিনার প্রেম কাহিনী এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। আর এই প্রেম কাহিনী একবার নয়, দু দুবার পর্দায় এসেছে (Gadar 3)। আরও একবার আসার অপেক্ষায় দর্শক। আর সেই খবরই শোনা গেল। ‘গদর ৩’ ছবিতে ফিরছেন আমিশা পাটেল (Ameesha Patel)। আসলে ‘গদর ২’ ছবির পর পরিচালক অনিল শর্মার সাথে আমিশার কিছু মতবিরোধ ঘটেছিল বলে শোনা গিয়েছিল। তাই ‘গদর ৩’ তে আমিশা ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল।
সব ভুলে শুরু করা (Gadar 3)
সম্প্রতি শোনা গিয়েছিল, আমিশা পাটেল (Ameesha Patel) ‘গদর ৩’ ছবিতে ফিরবেন। আসলে ‘গদর ২’ শেষ হবার পর ‘গদর ৩’ আসবে বলে দর্শককে কথা দিয়েছিলেন পরিচালক। আর কথা তো রাখতেই হবে। তবে ‘গদর ২’ এর মত দীর্ঘ অপেক্ষা করাতে চান না পরিচালক। তাই গদর ৩ আসছে। এই ছবির চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে। আসলে গদর ২ ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল আমিশাকে ছাড়াই , এমনটা দাবি করেছিলেন অভিনেত্রী আমিশা। তা নিয়ে পরিচালকের সাথে কিছুটা মতবিরোধ ঘটে আমিশার। তবে সেসব ভুলে অভিনেত্রী গদর ৩’ তে কাজ করতে চান। অবশ্য ছবির চুক্তিপত্রের কাগজ ঠিকঠাক থাকতে হবে (Gadar 3)।
পুরানো প্রেম কাহিনী
পরিচালক অনিল শর্মার মতে আমিশার সাথে তাঁর কোনও মতবিরোধ নেই। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যায় বলে,মনে করেন পরিচালক। খুব শীঘ্রই ‘গদর ৩’ মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে শোনা গিয়েছে । গদর ২ এর মত গদর ৩ তেও তারা সিং ও সাকিনার চরিত্র থাকবে। তবে ছবির শুটিং এর আগে আমিশার (Ameesha) চরিত্র নিয়ে আলোচনা করে নেবেন পরিচালক , এমনটাই জানা গিয়েছে (Gadar 3)।
আরও পড়ুন: Soham-Idhika: একসাথে মায়ের আশ্রয়ে সোহম-ইধিকা, নতুন সাফল্যের ইঙ্গিত!
প্রিয় কাহিনী
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর : এক প্রেম কথা ‘ (Gadar: Ek Prem Katha)। ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২'(Gadar 2)। অর্থাৎ প্রায় ২২ বছর পর মুক্তি পেয়েছিল গদর ২ । এই ছবির শেষে আশ্বাস দেয়া হয়েছিল ‘গদর ৩’ আসবে বলে। সে সময় ‘গদর : এক প্রেম কথা’ ও ‘গদর ২’ ছবিদুটি ভীষণ জনপ্রিয় হয়েছিল দর্শকের কাছে (Gadar 3)।
বক্স অফিস কাঁপানো
আমিশা পাটেল (Ameesha Patel) ও সানি দেওলের (Sunny Deol) অভিনীত গদর ২০০১ সালে মুক্তি পেয়েছিল। আর সেই সময় ছবিটি হিট হয়েছিল। সেই ছবির তারা সিং ও সাকিনার প্রেম কাহিনী নিয়ে উন্মাদনা এখনও মানুষের হৃদয়ে। ২২ বছর পর যখন ‘গদর ২’ এসেছিল তখনও সে ছবি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। বলা যেতে পারে ছবি দুটি দুর্দান্ত ব্যবসা করে নিয়েছিল। এবার পালা ‘গদর ৩’ এর। দেখা যাক ছবিটি কবে আসতে চলেছে। তবে এই ছবিটিও যে দর্শকের মন কেড়ে নেবে তা নিশ্চিত (Gadar 3)।


