Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিটনেস বাড়ানোর জন্য আরও কঠিন পরীক্ষা আনছে ক্রিকেট বোর্ড। ‘ব্রঙ্কো টেস্ট’ নামে একটি ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে ক্রিকেটারদের (Bronco Test)।
কঠিন পরীক্ষার সিদ্ধান্ত বোর্ডের (Bronco Test)
চোট পাওয়ার কারণে অনেকে সময়ই দেখা যাচ্ছে অনেকে প্লেয়ার সব ম্যাচ খেলতে পারছেন না। চোট পাওয়ার কারণে তাদের বাদ দিয়েই দলকে মাঠে নামতে হচ্ছে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে। পেসারদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। যে কারণে দলের কথা মাথায় রেখে আরও ফিটনেস বাড়ানোর জন্য কঠিন পরীক্ষা আনতে চলেছে বোর্ড। যে পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে প্লেয়ারদের আরও ফিট থাকতে হবে (Bronco Test)।
বিগত বেশ কিছু বছর ধরেই ভারতীয় দল এবং দলের প্লেয়াররা ফিটনেসের দিকে যথেষ্ট সচেতন। তবে এবার আরও কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে দলকে। বিরাট কোহলির সময় শুরু হওয়া ইয়ো ইয়ো টেস্ট ছিল বহুল চর্চিত একটি টেস্ট। যে পরীক্ষায় পাশ করতে না পারলে দলে জায়গা পাওয়া যেত না। তবে এবার গৌতম গম্ভীরের সময় শুরু হতে চলেছে নতুন ফিটনেস টেস্ট (Bronco Test)।

সম্প্রতি ক্রিকেট বিশ্বে বহু চর্চিত শব্দ হলো ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’। অনেকে সময়ই দেখা যাচ্ছে একটানা ম্যাচ খেললেই চোটের কবলে পড়ছেন ক্রিকেটাররা। জশপ্রীত বুমরা থেকে আকাশ দীপ, একাধিক পেসার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারছেন না চোটের কারণে। এশিয়া কাপের দলে সিরাজের জায়গা না পাওয়ার পিছনেও উঠে আসছে ওয়ার্কলোডের কথা।
ফিটনেস বাড়ানোর লক্ষ্যে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ‘ব্রঙ্কো টেস্ট’ নামে একটি ফিটনেস পরীক্ষা চালু করা হয়েছে। ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন টেস্ট। মূলত রাগবি প্লেয়ারদের এই টেস্টে অংশ নিতে দেখা যায়।
আরও পড়ুন: Shreyas Iyer: জাতীয় দলের পর এবার ঘরোয়া ক্রিকেটেও ব্রাত্য তারকা
ব্রঙ্কো টেস্ট (Bronco Test)
প্রথমে একজন ক্রিকেটারকে দৌড়াতে হবে ২০ মিটার। তারপর যথাক্রমে দৌড়াতে হবে যথাক্রমে ৪০ ও ৬০ মিটার। এই দূরত্ব অতিক্রম করে ফের ফেরত আসতে হয় স্টার্টিং পয়েন্টে। এই ভাবে পাঁচটা সেট সম্পূর্ণ করতে হয়। আর এই ১২০০ মিটার দূরত্বের পুরোটাই দৌড়তে হয় কোনও বিরতি না নিয়ে। সময়সীমা থাকে ৬ মিনিট। শারীরিকের পাশাপাশি মানসিক ভাবেও ক্রিকেটারদের আরও লড়াকু করে তোলে এই টেস্ট (Bronco Test)।
বর্তমানে ক্রিকেটারদের অনেকটা পরিমাণ সময় ক্রিকেট খেলতে হয়। সেই কথা মাথায় রেখেই ফিটনেসের উপর বিশেষ জোর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টেস্টে সম্মতি আছে দলের কোচের। এবার নিজের ফিটনেসের কঠিন পরীক্ষা দিয়ে তবেই দলে জায়গা করে নিতে হবে (Bronco Test)।


