Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একের পর এক এক (Idhika Paul) ছবিতে পর্দা কাঁপিয়ে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। কারও কাছে তিনি কিশোরী ,কারও কাছে আবার পরিণত প্রেমের প্রতীক । তবে এক কথায় বলা যায় , চরিত্রের বৈচিত্রে দর্শক মনে মাত করছেন তিনি। এবার অভিনেত্রীর ঝুলিতে যোগ হতে চলেছে নতুন গুরুত্বপূর্ণ অধ্যায়। কী কাজ শুরু করতে চলেছেন তিনি ? আবারও কী বড় পর্দায় দেখা যাবে তাঁকে ? অভিনেত্রী ইধিকাকে নিয়ে দর্শক একপ্রকার উৎসুক হয়ে আছেন।
নতুন ছবিতে সুযোগ পাওয়া (Idhika Paul)
শোনা যাচ্ছে, কৌশিক গাঙ্গুলির (Idhika Paul) আসন্ন ছবিতে অভিনেত্রী ইধিকাকে (Idhika) দেখা যেতে পারে বলে। যদিও এই মুহূর্তে পরিচালক বা অভিনেত্রীর তরফে কিছু নিশ্চিত ঘোষণা আসেনি । তবে কানাঘুষো বলছে, ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে। আর ইধিকার চরিত্র বেশ জোরদার ও গভীরতা সম্পন্ন। ইন্ডাস্ট্রির ফিসফাস, আগামী ছবির জন্য ইধিকার কথা পরিচালক ভাবলেও সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে । কারণ কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) ‘ ধূমকেতু’র (Dhumketu) প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে ইধিকাও ‘ বহুরূপ’ ছবির প্রচারে যুক্ত রয়েছেন। ২৯ আগস্ট মুক্তি পাবে ‘ বহুরূপ’ । যে ছবিতে সোহমের সাথে জুটি বেঁধেছেন ইধিকা।
নিঃসন্দেহে বড় সাফল্য (Idhika Paul)
ছোট পর্দা দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন ইধিকা পাল (Idhika Paul)। এরপর ছবিতে কাজ শুরু করেন। তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। প্রতিটি চরিত্রে অভিনেত্রীর সাবলীল অভিনয় এবং আবেগপ্রবণ প্রকাশভঙ্গি তাঁকে জনপ্রিয় করে তুলেছে। তাই কৌশিক গাঙ্গুলির ( Kaushik Ganguly) মত পরিচালকের ছবিতে সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি বড় সাফল্য।
একাধিক কাজে যুক্ত
অভিনেত্রী ইধিকার ঝুলিতে এখন অনেকগুলি ছবি । ‘প্রজাপতি ২’ ছবিতেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে। ‘ রঘু ডাকাত’ , তাতেও তিনি আছেন। বলতে গেলে একের পর এক বড় পর্দার কাজের সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী । তবে ইধিকা পালের (Idhika Paul) কথা উঠতেই সবার আগে কিশোরীর গানের কথা মনে আসে দর্শকদের।
আরও পড়ুন: Multibagger Stock: প্রতিরক্ষা খাতে অনুমোদন পেয়ে শেয়ারে ঝড় তুলল লোকেশ মেশিনস
নিজেকে প্রতিষ্ঠিত করা
অভিনেত্রী ইধিকা বর্তমানে ‘ রঘু ডাকাতে’র শুটিং শেষ করেছেন এবং ‘প্রজাপতি ২’ ছবির কাজে যুক্ত রয়েছেন। এছাড়াও ছোটপর্দায় দেবী দুর্গা রূপে তাঁকে দেখতে পাবেন দর্শক। সব মিলিয়ে ছোট পর্দা থেকে বড় পর্দায়, একজন জনপ্রিয় বহুমুখী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইধিকা পাল।


