Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার রাতে দক্ষিণ কলকাতার বিজয়গরের উদয়চক্রে অনুষ্ঠিত হয় এক সঙ্গীতানুষ্ঠান (Jojo-Pousali Banerjee)। সেই অনুষ্ঠানেই মুখোমুখি দুই জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায় ও পৌষালী বন্দ্যোপাধ্যায়। কিন্তু গান শুরু হওয়ার আগেই মঞ্চে তৈরি হয় বিভ্রান্তি ও উত্তেজনা। বাদ্যযন্ত্র সরানো নিয়ে দুই টিমের মধ্যে বেধে যায় তীব্র বিবাদ, যা পরে সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে।

বাদ্যযন্ত্র সরানো অসম্মানজনক (Jojo-Pousali Banerjee)
অনুষ্ঠান শেষে রাত প্রায় একটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন জোজো মুখোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, “আমার বা আমার মিউজিশিয়ানদের অনুমতি ছাড়া আমাদের বাদ্যযন্ত্র সরিয়ে নিজেদের যন্ত্র রাখেন পৌষালী ও তাঁর টিম। একজন সিনিয়র শিল্পী হিসেবে এটা অপমানজনক।” তিনি জানান, এতটাই বিরক্ত হয়েছিলেন যে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেন। তবে দর্শক ও আয়োজকদের কথা ভেবে শেষ পর্যন্ত গান করেন।

টিম সময়মতো পৌঁছয়নি (Jojo-Pousali Banerjee)
রবিবার সকালে পৌষালী বন্দ্যোপাধ্যায়ও লাইভে আসেন এবং নিজের বক্তব্য স্পষ্ট করেন। তিনি বলেন, “জোজোদির টিমকে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেকের জন্য। কিন্তু তাঁরা পৌঁছন সাড়ে চারটের সময়। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। পরে দেখলাম জায়গা কম, তাই ওঁদের একজনকে অনুরোধ করি যন্ত্র একটু সরাতে। কিন্তু তাঁরা রাজি হননি।” পৌষালী দাবি করেন, পরে কমিটির অনুমতি নিয়েই তাঁরা জোজোর টিমের যন্ত্র সামান্য সরান। তিনি আরও বলেন, “আমি জুনিয়র শিল্পী হিসেবেই বলছি, জোজোদি বিষয়টি না জেনে এমন প্রতিক্রিয়া দিয়েছেন। এর জন্য এত রাগ করার মানে হয় না।”
অভিযোগে উত্তাল সংগীতমহল (Jojo-Pousali Banerjee)
আজকাল ডট ইন-এর সঙ্গে কথা বলার সময় পৌষালী বলেন, “আমাদের টিম কোনও ভুল করেনি। তাই আমি নিজে থেকে মিটমাট করতে যাব না। সব কিছু সময়ই ঠিক করে দেবে।” অন্যদিকে, জোজো মুখোপাধ্যায় জানান, “আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না। একটাই বলব পৌষালী ডাহা মিথ্যে বলছে। প্রফেশনালিজমের দাবি করলে আচরণেও সেটা দেখা উচিত।”
আরও পড়ুন: Bengaluru Transgender: ন্যাড়া করে ‘শিক্ষা’ না প্রতিশোধ? তৃতীয় লিঙ্গের নিরাপত্তা কোথায়?
সংগীতমঞ্চে সৌহার্দ্যের প্রশ্ন
দুই শিল্পীর এই প্রকাশ্য দ্বন্দ্বে হতবাক সংগীতপ্রেমীরা। অনেকের মতে, এটি একটি সাধারণ ভুল বোঝাবুঝি হলেও সেটি যে বড় আকার নিয়েছে, তা সংগীতজগতে দুঃখজনক।



