Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আমেরিকা এবং পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ঘনিষ্ঠতা ঘিরে সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(Pakistan US Relation)। নাম না-করে ওয়াশিংটনকে খোঁচা দিয়ে তিনি স্মরণ করালেন পাকিস্তানের অতীত এবং সন্ত্রাসবাদের সঙ্গে তার যোগসূত্রের কথা।
জয়শঙ্করের ইঙ্গিত (Pakistan US Relation)
শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্কর (Dr. S. Jaishankar) বলেন, “ওদের (আমেরিকা এবং পাকিস্তান) একটা ইতিহাস রয়েছে(Pakistan US Relation)। সেই অতীতকে উপেক্ষা করারও ইতিহাস আছে ওদের। এই প্রথম বার আমরা এমন দেখছি, তা-ও নয়। এই সেনাবাহিনীই অ্যাবোটাবাদে গিয়েছিল। আপনারা জানেন, সেখানে কাকে পাওয়া গিয়েছিল।”
তাঁর মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত, পাকিস্তানের মাটিতে আশ্রয় নেওয়া জঙ্গিনেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্যই মার্কিন সেনা অভিযান চালিয়েছিল অ্যাবোটাবাদে।
‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সমীকরণ (Pakistan US Relation)
ভারত-পাক সংঘর্ষ ও সংঘর্ষবিরতির পরে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা নতুন করে চোখে পড়ছে। পাকিস্তান প্রকাশ্যে আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে সংঘর্ষবিরতিতে ‘মধ্যস্থতা’র জন্য(Pakistan US Relation)। এমনকি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার প্রস্তাবও করেছে তারা।
সম্প্রতি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, পাকিস্তানের তৈলভান্ডার যৌথভাবে কাজে লাগাবে ইসলামাবাদ এবং ওয়াশিংটন।

পাক সেনাপ্রধানের সক্রিয়তা (Pakistan US Relation)
সংঘর্ষবিরতি ঘোষণার পর দু’বার আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর মধ্যে এক বার তিনি হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং মধ্যাহ্নভোজও সেরে এসেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি স্পষ্ট করেছে, ভারত সংঘর্ষবিরতিতে তৃতীয় দেশের কোনও হস্তক্ষেপ মেনে নেবে না।
ভারতের অবস্থান (Pakistan US Relation)
পাকিস্তান দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে বলে অভিযোগ করে এসেছে ভারত। জয়শঙ্কর শনিবার ফের সেই অতীত স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, ২০০১ সালের ৯/১১ হামলার মূলচক্রী লাদেন পাকিস্তানের মাটিতেই লুকিয়ে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতের অন্ধকারে অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনা তাকে হত্যা করে।
কূটনৈতিক মহলের মতামত (Pakistan US Relation)
কূটনৈতিক মহলের মতে, পাকিস্তান-আমেরিকা ঘনিষ্ঠতা নতুন নয় ইতিহাস জুড়েই নানা সময়ে এই দুই দেশের সম্পর্ক উষ্ণ থেকেছে। তবে বর্তমান পরিস্থিতিতে যখন ভারত স্পষ্টতই পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে তুলে ধরছে, তখন আমেরিকার সঙ্গে ইসলামাবাদের সখ্য নয়াদিল্লির কূটনৈতিক চ্যালেঞ্জ বাড়াচ্ছে।
জয়শঙ্করের বক্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে—যে অতীত কখনও মুছে ফেলা যায় না, এবং পাকিস্তানের ভূমিকা সেই অতীতেই বার বার ধরা পড়েছে।


