ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাদ্র মাসের চতুর্থী তিথিতে প্রতিবছর (Ganesh Chaturthi Horoscope) ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। এই বিশেষ দিনটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্যই নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছর অর্থাৎ ২০২৫-এ গণেশ চতুর্থী উদযাপিত হবে ২৭ অগস্ট। এবারের উৎসবের দিনটিকে আরও বিশেষ করে তুলছে একাধিক শুভ যোগের সৃষ্টি, যা বহু রাশির জাতকদের জন্য নিয়ে আসতে চলেছে সৌভাগ্য ও সাফল্য।
ছয়টি মহাযোগের সংযোজন (Ganesh Chaturthi Horoscope)
জ্যোতিষশাস্ত্র মতে, ২৭ অগস্ট গণেশ চতুর্থীর দিন ছয়টি মহাযোগের (Ganesh Chaturthi Horoscope) সংযোজন ঘটবে-রবি যোগ, ধন যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, গজকেশরী যোগ, শুভ যোগ এবং আদিত্য যোগ। এই ষড়যোগের প্রভাবে চারটি রাশির জাতক-জাতিকারা আগামী দিনে জীবনের একাধিক ক্ষেত্রে উপকার লাভ করবেন বলে মনে করা হচ্ছে।
মিথুন রাশি (Ganesh Chaturthi Horoscope)
মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত (Ganesh Chaturthi Horoscope) শুভ। আর্থিক চাপ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি নতুন গাড়ি কেনার মতো বিলাসবহুল ব্যয়ও দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি যেমন হবে, তেমনই ব্যক্তিগত জীবনেও মিলবে খুশির খবর। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের জন্য নতুন কোনও ইতিবাচক মোড় আসতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারাও এই যোগের সুফল পেতে চলেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার প্রবাহ যেমন বাড়বে, তেমনই পুরনো কোনও ঋণ বা আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল। যাঁরা পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতার মধ্যে রয়েছেন, তাঁরাও এই সময় উপকৃত হতে পারেন। দাম্পত্য জীবনে মিলবে স্থায়িত্ব এবং শান্তি।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য গণেশ চতুর্থীর সময়কাল নিয়ে আসবে নতুন সম্ভাবনার দ্বার। অতীতে যাঁরা আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করেছেন, তাঁরা নতুন উদ্যমে নিজেকে প্রকাশ করতে পারবেন। বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেতে পারেন। প্রেমজ জীবনে ফিরে আসবে স্থিতি ও আনন্দ।
আরও পড়ুন: Kolkata Metro Services: শুরু হলুদ ও কমলা লাইনের মেট্রো পরিষেবা, এয়ারপোর্ট পৌঁছানো এখন আরও সহজ!
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য এই সময় বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পুরনো কোনও প্রকল্প যেটি থমকে ছিল, তা আবার শুরু হতে পারে। নতুন বাড়ি কেনা বা জমি বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কেউ কেউ উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাত্রা করার সুযোগও পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চার প্রতি আগ্রহ বাড়বে।


