Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের (Kaustuv Bagchi) মামলায় অভিযুক্তদের সঙ্গে দলের একাংশের ঘনিষ্ঠতা নিয়ে আগেই সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। উত্তম দাস ও প্রশান্ত চৌধুরী বিজেপিতে যোগ দিলে আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই অবস্থানের মধ্যেই বারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে পৌঁছে যান বিজেপির নেতা-কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
কৌস্তভের আপত্তি (Kaustuv Bagchi)
সম্প্রতি উত্তম দাস এবং টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান (Kaustuv Bagchi) প্রশান্ত চৌধুরীকে বিজেপির মঞ্চে দেখা যাওয়ার পর আপত্তি জানান কৌস্তভ। তাঁর অভিযোগ, মণীশ শুক্লা হত্যাকাণ্ডে অভিযুক্তদের সঙ্গে দলের কিছু নেতার যোগাযোগ বাড়ছে। উত্তম ও প্রশান্ত বিজেপিতে যোগ দিলে রাজ্য পার্টি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। যদিও উত্তমের বাড়িতে বিজয়া করতে যাওয়া নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য, সাক্ষাৎটি নিছক সৌজন্যমূলক, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: ৩১টি বাড়ি ধূলিসাৎ, বিদ্যুৎ বিপর্যয়! বিপর্যস্ত অন্ধ্রে মৃত ৩
বুধবার এই প্রসঙ্গে কৌস্তভ বলেন, “ভগবান এঁদের ক্ষমা করুন। এঁরা জানেন না কী করছেন।” তবে তিনি স্পষ্ট করেছেন, দলের বিরোধিতা করা তাঁর উদ্দেশ্য নয়। তাঁর জন্য বিজেপি অস্বস্তিতে পড়লে পদত্যাগ করতেও প্রস্তুত তিনি। দলের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে কৌস্তভের দাবি, কয়েকজনের নির্দেশেই এমন ঘটনা ঘটছে।


