Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঝাপসা দৃষ্টি কখনও এড়িয়ে যাবেন না, হালকাভাবে নিলে হতে পারে মারাত্মক বিপদ। গুরুতর সমস্যা হওয়ার আগেই নজর দিন এই বিষয়ে (Eye Health)।
Health Tips (Eye Health)
আমাদের শরীরের অন্যতম প্রধান অঙ্গ হলো চোখ। দৃষ্টির মাধ্যমেই আমরা দেখতে পাই এই সুন্দর পৃথিবীকে ও আমাদের কাছের মানুষজনদের। দৃষ্টি শক্তির উপর ভর করেই ছিল আমাদের দৈনন্দিন কার্যকলাপ। অনেক সময়ই সেই দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। সেটা কিন্তু কোনোভাবেই ফেলে রাখার বিষয় নয়। ঝাপসা দৃষ্টি হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ। দৃষ্টি ঝাপসা হওয়ার প্রধান কারণ হতে পারে ছানি। যা ফেলে রাখলে হারাতে পারে চোখের দৃষ্টি। তাই শুরুতেই প্রয়োজন চিকিৎসকের পরামর্শ (Eye Health)।
ছানির প্রধান লক্ষণ
- দৃষ্টি শক্তি ক্রমাগত ঝাপসা হতে থাকে
- আলোর ঝলক খুব তীব্র ভাবে লাগে
- রং ঝাপসা লাগা
- লেখাপড়ার সময় ঝাপসা লাগা
- চোখের পাওয়ার বারবার পরিবর্তন
ছানির কারণ
- বয়স বৃদ্ধির সাথে সাথে ছানির সমস্যা দেখা যায়
- সুগার ডায়বেটিস থাকলে ছানির সমস্যা দ্রুত বাড়তে থাকে
- চোখের আঘাত বা অস্ত্রোপচার হলে ছানির সমস্যা দেখা যেতে পারে
- বংশে কারোর থাকলে এই রোগের ঝুঁকি থাকতে পারে
ছানি প্রতিরোধের উপায়
- ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ
- রোদে বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করা
- ধূমপান এবং অ্যালকোহলের মতো অভ্যেস থেকে দূরে থাকা
- সুগার বা ডায়াবিটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখা
- নিয়মিত চোখ পরীক্ষা করানো

আরও পড়ুন : Saurav Das: “কি নিষ্ঠুর পেশায় আছি, চারিদিকে বিষাক্ত হাওয়া” – সৌরভ দাস

তবে এগুলো সবই সচেতনতামূলক ভাবে বলা। চোখের কোনোরকম সমস্যা দেখা দিলে বা যদি মনে হয় দৃষ্টি ঝাপসা হচ্ছে তবে সেটা ফেলে না রেখে তৎক্ষণাৎ চিকিৎসুকের পরামর্শ নেয়া উচিত (Eye Health)। সচেতনতাই পারে সুস্থ জীবন গড়ে তুলতে।


