Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর মণ্ডপে গণেশের পাশে শাড়ি (Kola Bou) পরানো কলাগাছ দেখলেই অনেকের মনে প্রশ্ন জাগে-এই কি তবে গণেশের বউ? লোকমুখে ‘কলা বউ’ নামে পরিচিত এই চরিত্রকে ঘিরে এমন ধারণা বেশ প্রচলিত। তবে ধর্মীয় আচার ও প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, কলা বউকে গণেশের স্ত্রী বলা ঠিক নয়।
কে এই কলা বউ?(Kola Bou)
আসলে কলা বউ হলেন দুর্গাপুজোর (Kola Bou) গুরুত্বপূর্ণ একটি আচার ‘নবপত্রিকা’-র প্রতীক। নবপত্রিকায় মোট ন’টি উদ্ভিদকে একত্রে রাখা হয়। কলাগাছের সঙ্গে কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু এবং ধান-এই উদ্ভিদগুলিও এর অন্তর্ভুক্ত। মহাসপ্তমীর সকালে নির্দিষ্ট নিয়ম মেনে নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন শাড়ি পরানো হয়। এরপর তাঁকে দুর্গাপুজোর মণ্ডপে প্রতিষ্ঠা করা হয়।
গণেশের পাশেই কেন থাকে?
প্রশ্ন হল, তাহলে গণেশের পাশেই কেন রাখা হয় কলা বউকে? দুর্গাপ্রতিমার প্রচলিত বিন্যাসে নবপত্রিকার অবস্থান সাধারণত গণেশের কাছাকাছি। শাড়ি, ঘোমটা এবং সেই অবস্থান থেকেই সাধারণ মানুষের মধ্যে তাঁকে গণেশের স্ত্রী হিসেবে দেখার ধারণা তৈরি হয়েছে। সময়ের সঙ্গে ‘কলা বউ’ নামটিও লোকাচারে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন: CEC Resignation Protest: মহালয়ায় ‘যন্তর মন্তর ২.০’, মহাআন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির!
অন্যদিকে, পুরাণের বিভিন্ন কাহিনিতে গণেশের স্ত্রী হিসেবে রিদ্ধি ও সিদ্ধির উল্লেখ পাওয়া যায়। তাই কলা বউকে গণেশের পত্নী হিসেবে বিবেচনা করার নির্দিষ্ট পুরাণভিত্তিক ভিত্তি নেই। নামের সঙ্গে ‘বউ’ থাকলেও কলা বউ আসলে গণেশের স্ত্রী নন।

