Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্রুতগতির নৃত্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই ইন্দোনেশিয়ান ছেলে (Rayyan Arkan Dhika)। রায়ান আরকান দিখা রাতারাতি ভাইরাল তার দ্রুত গতির নাচের জন্য।
ইন্টারনেট সেনসেশন রায়ান আরকান দিখা (Rayyan Arkan Dhika)
অনেক সময়ই দেখা গেছে কোনও না কোনও কারণে ইন্টারনেট সরগরম হতে। ভাইরাল হয়েছে অনেকেই রাতারাতি। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় বয়স কোনোদিনই বাধা হয়ে দাঁড়ায় নি বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিভার প্রকাশ পেয়েছে এবং সেটা পৌঁছে গেছে বিশ্ব দরবারে। ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখা এখন নতুন ইন্টারনেট সেনসেশন।
সদ্য প্রকাশিত তার একটি ভিডিও ইন্টারনেট জুড়ে ঝড় তুলেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি দীর্ঘ, দ্রুতগামী নৌকার ডগায় দাঁড়িয়ে তার দ্রুত নৃত্যের তাল। তাতে যেন তার আত্মবিশ্বাস স্পষ্ট। সেই আত্মবিশ্বাস ও দ্রুতগামী নাচের তালে এখন কোমর মেলাচ্ছে গোটা বিশ্ব। এই ভিডিও সামনে আসার পর ভাইরাল হতে সময় লাগে নি। তার নাচের তাল এখন সবাই যেন অনুকরণ করছে। তার এই নাচের তাল অনুকরণ করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে বহু সেলিব্রিটিকে। ‘আউরা ফার্মিং’-এর মুখ হয়ে উঠেছে রায়ান আরকান দিখা।

আরও পড়ুন: Health tips: বিড়াল শুধু আদরের নয়, স্বাস্থ্য রক্ষারও সঙ্গী
তার এই স্টেপ এতটাই বিখ্যাত হয়েছে যে সেই স্টেপ অনুকরণ করতে দেখা গেছে NFL তারকা ট্র্যাভিস কেলসের মতো জনপ্রিয় সেলিব্রিটিকে। আমেরিকান ফুটবল খেলোয়াড় ডিয়েগো লুনা রায়ানকেও দেখা গেছে তার নাচের স্টেপ অনুকরণ করে দলের জয় উদযাপন করতে। রিয়াউয়ের গভর্নর ১১ বছর বয়সী এ রায়ান আরকান দিখাকে প্রদেশের পর্যটন দূত হিসেবেও মনোনীত করেছেন, তিনি জানিয়েছেন যে তিনি ‘স্থানীয় শিশুদের নিজেদের ঐতিহ্যকে প্রতিভার সঙ্গে তুলে ধরতে এবং মেলবন্ধনে তৈরি করতে বরাবরই অনুপ্রাণিত করছেন’ (Rayyan Arkan Dhika)।
রায়ানের জনপ্রিয়তার কারণে ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রী তার বক্তব্যে বলেন ‘নৌকার সামনে নাচ করা মোটেও সহজ না কারণ তাতে দরকার হয় প্রচন্ড ব্যালেন্সের। সেই কারণেই প্রাপ্তবয়স্কদের বদলে ছোটদের বেছে নেওয়া হয়।’ কালো ঐতিহ্যবাহী পোশাক আর সানগ্লাস পরে রায়ান আরকান দিখা তার নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে (Rayyan Arkan Dhika)।


