Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ডিআর কঙ্গোকে, ম্যাচ হারলেও মন জয় করে নিয়েছে কঙ্গো (Sebastien Desabre)।
শোকে স্তব্ধ কঙ্গোর কোচ (Sebastien Desabre)
ডিআর কঙ্গোর বিশ্বকাপ অভিযান স্বপ্নের মত শুরু হলেও সেই যাত্রা শেষ হল কষ্ট এবং আবেগের মধ্যে দিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-র খেলায় লড়াই করেও হার মানতে হয়েছে কঙ্গোকে। দীর্ঘ সময়ই এগিয়ে থেকেও ২-১ গোলে হার মানতে হয় এই আফ্রিকার দেশটি। তবে এর থেকেও বড় হতাশা নেমে আসে এর পরেই। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনের সময় দলের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের পিতৃ বিয়োগের খবর পান। সেই মুহূর্তে ফুটবল এবং ম্যাচের সমস্ত আলোচনা শেষ হয় এক আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে (Sebastien Desabre)।
ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সবটা উজাড় করে দিয়েছিলেন কঙ্গোর প্লেয়াররা। শেষ দিকে ইংলন্ড দলের কোচ গর্ডনকে নামানোর পরেই খেলার রং পাল্টাতে থাকে। তাঁর বাড়ানো পাস থেকেই গোল করেন হ্যারি কেন। সমতা ফেরান ইংল্যান্ড দলের শেষ তারকা কেন। তিনি আবার দলকে জয়ের সরণিতে নিয়ে আসেন। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল এই ম্যাচে হারতে চলেছে ইংল্যান্ড কিন্তু সেখান থেকে শেষ কয়েক মিনিটে খেলা ঘুরে যায়। আর এই নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক ছিল। সেই প্রশ্ন থিম যায় এমন এক হৃদয়বিদারক ঘটনার মধ্যে দিয়ে।
দলের এক মিডিয়া অফিসার হঠাৎ কথা থামিয়ে ফরাসি ভাষায় উপস্থিত সবাইকে বলেন, ‘ধন্যবাদ। আমরা জানাতে চাই, কোচ তাঁর বাবাকে হারিয়েছেন। তাঁর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’ কথাগুলো শোনার পর কয়েক সেকেন্ডের জন্য যেন নীরব হয়ে যান দেসাব্রে। তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় ও শোকের ছাপ। এর পর খুব শান্ত ভাবে শুধু ‘মার্সি’ বলে চেয়ার ছেড়ে উঠে যান তিনি। সঙ্গে সঙ্গেই সংবাদিক সম্মেলন শেষ করে দেওয়া হয় (Sebastien Desabre)।

ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্য়াল মিডিয়ায় সেটা ছড়িয়ে পড়ে। বিশ্বের নানা প্রান্ত থেকে ফুটবলপ্রেমী, খেলোয়াড়, কোচ এবং সমর্থকেরা দেসাব্রের প্রতি সমবেদনা জানাতে শুরু করেন।
এই মর্মান্তিক ঘটনা অনেকটাই আড়াল করে দিয়েছে কঙ্গোর এই রূপকথার বিশ্বকাপ অভিযানকে। অথচ ২০২৬ বিশ্বকাপে তারা লিখেছে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল কঙ্গো। অনেকেই তাদের নিয়ে বড় কোনও প্রত্যাশা করেননি কিন্তু অভিজ্ঞ সেবাস্তিয়ান দেসাব্রের অধীনে দলটি প্রত্যাশার থেকে অনেক বেশি কিছু করে দেখিয়েছে।
আরও পড়ুন: Edin Dzeko: বিশ্বকাপ অভিযান শেষ হলেও বসনিয়ার অধিনায়ক গড়লেন নজির
বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় কঙ্গো আর শুধু মাত্র জায়গা নয় তারা টুর্নামেন্টে নিজেদের প্রথম গোল এবং প্রথম জয়ও তুলে নেয়। বিশ্বকাপের অন্যতম চমকপ্রদ দল হিসেবে উঠে আসে আকরিকের এই দেশ। ইংল্যান্ডের বিপক্ষেও তাদের পারফরম্যান্স ছিল দারুণ সাহসী। ম্যাচের সাত মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে সেই লিড ধরে রেখেছিল কঙ্গো। নিজেদের রক্ষণ এতটাই কঠিন করে তুলেছিল যে ইংল্যান্ড সেটা ভেঙে ঢুকতে পারেনি। ইংল্যান্ড দলকে কোনও প্রকার সমীহ না করেই আক্রমণ করে বিশ্ব ফুটবলে নতুন অধ্যায় রচনার সূচনা করে দিয়েছে কঙ্গো (Sebastien Desabre)।


