Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হতে চলেছে অপেক্ষার অবসান। ২০২৬ আইপিএল-এর এই ম্যাচেই নামতে চলেছেন ধোনি (MS Dhoni)।
চেন্নাইয়ের হয়ে ফিরছেন ধোনি (MS Dhoni)
চলতি আইপিএল-এর শুরুতে হারের ধাক্কা সামলে পরপর দুই ম্যাচ জিতে কামব্যাক করেছে চেন্নাই। দলের জয়ের উন্মাদনা যেন কিছুটা মলীন সমর্থকদের কাছে কারণ এখনও পর্যন্ত একটিও ম্যাচে তাঁরা তাঁদের প্রিয় ধোনিকে দেখতে পাননি। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে মাহিকে তবে এবার হতে চলেছে অপেক্ষার অবসান। মন ভরবে ভক্তদের। ধোনির মাঠে নামার বিষয়ে বড় আপডেট দিল চেন্নাই শিবির (MS Dhoni)।
শুরুতে পয়েন্ট টেবিলের শেষে ছিল চেন্নাই কিন্তু অনেক লড়াই করে সেই জায়গা দখল করেছে কলকাতা নাইট রাইডার্স। আর চেন্নাই দুই ম্যাচ জিতে কিছুটা এগিয়েছে। কিন্তু তারপরেও বিষাদ ছিল ভক্তদের মনে। টুর্নামেন্ট শুরুর আগে কাফ মাসেলে চোট পেয়ে প্রায় দুই সপ্তাহের বেশি মাঠে নামতে পারেননি তিনি। তবে এবার তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে। আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে মাঠে ফিরবেন ধোনি।

ধোনির চোটের পর চেন্নাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল অন্তত দুই সপ্তাহ লাগবে ধোনির ফিরতে। সেই সময় পেরিয়ে গেলেও নামেননি ধোনি। তবে আর বেশিদিনের অপেক্ষা নয়। আগামী সপ্তাহে ২৩ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই নামবেন হয়ত ধোনি। ওয়াংখেড়েতে অ্যাওয়ে ম্যাচে সমর্থকরা দেখতে পেতে পারেন ধোনির প্রত্যাবর্তন।
কোনও কারণে সেটা যদি না হয় তাহলে ২৬ এপ্রিল গুজরাটের বিরুদ্ধে ফিরবেন ধোনি। সেই ম্যাচ থেকেই চলতি আইপিএল-এ যাত্রা শুরু করবেন ধোনি। এমনটাই খবর পাওয়া যাচ্ছে চেন্নাই দলের পক্ষ থেকে।
আরও পড়ুন: Save Bengal: মা-মাটি-মানুষের বাস্তব চিত্র আজ প্রশ্নের মুখে? দেবেন্দ্র ফডণবীস
শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ধোনির নামার সম্ভাবনা থাকলেও সেই আশা উড়িয়ে দিয়েছেন দলের এক কর্তা। তিনি বলেন, ‘এখনও রিহ্যাব চালাচ্ছেন ধোনি। পুরো ফিটনেস আসেনি এখনও। তবে ধোনিকে নিয়ে কোনও তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।’ তবে ধোনির অনুপস্থিতিতে দলকে ভরসা দিচ্ছেন সঞ্জু স্যামসন। ফর্মে রয়েছেন আয়ুষ মাত্রে, সরফরাজ খানরা। অন্যদিকে চোট সরিয়ে দলে ফিরেছেন ব্রেভিস। ফলে মিডিল অর্ডার আরও শক্তিশালী হয়েছে। তবে অন্যদিকে দলের পেসার খলিল আহমেদের ছিটকে যাওয়া চিন্তায় রাখবে দলকে (MS Dhoni)।


